দিল্লির কোণে বসেও মাস্টারস্ট্রোক হাসিনার! স্থানীয় নির্বাচনে বড় সুযোগ পেলেন দলের নেতারা

বাংলাদেশের রাজনীতিতে বড় মোড়। নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্তে, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামি লিগের নেতাদের আসন্ন পঞ্চায়েত ও স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। যদিও দলটি আনুষ্ঠানিকভাবে এখনও নিষিদ্ধ, তবে নির্বাচন কমিশন শর্তসাপেক্ষে প্রার্থীদের লড়ার অনুমতি দিচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, মনোনয়ন জমা দেওয়ার সময় প্রতিটি প্রার্থীকে হলফনামায় জানাতে হবে যে, তারা কোনো নিষিদ্ধ বা দেশবিরোধী সংগঠনের সাথে যুক্ত নন।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন এবং বাংলাদেশে তার দল আওয়ামি লিগের কার্যক্রম স্থগিত রয়েছে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিরোধী দল বিএপি-র একটি অংশ চাইছে আওয়ামি লিগের স্বচ্ছ ভাবমূর্তির নেতারা ভোটে আসুন, যাতে দলের অভ্যন্তরীণ বিভাজন ত্বরান্বিত হয়। এদিকে, মন্ত্রী ফখরুল ইসলাম আলমগির জানিয়েছেন, চলতি বছরের শেষ দিকেই সব স্তরে স্থানীয় নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে কমিশনের। যদিও ফেব্রুয়ারি ২০২৬-এর জাতীয় নির্বাচনে আওয়ামি লিগ অংশ নিতে পারেনি, তবে তৃণমূল স্তরের এই নির্বাচনকে ঘিরে নতুন করে রাজনৈতিক সমীকরণের সম্ভাবনা তৈরি হয়েছে। এই সিদ্ধান্তের ফলে আওয়ামি লিগ ফের তার হারানো ভিত্তি ফিরে পাওয়ার সুযোগ পাবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।