দায়িত্ব নিয়েই বড় চমক! বাংলাদেশিদের জন্য সুখবর, ফের চালু ভারতের পর্যটন ভিসা

বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা (Tourist Visa) নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই এক বড় সুখবর শোনালেন দীনেশ ত্রিবেদী। আগামী ২৮ জুন থেকে ফের বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা পরিষেবা পুনরায় চালু করা হচ্ছে।

একযোগে সব কেন্দ্রে মিলবে সুবিধা বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করার পর, ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে একটি সাংবাদিক বৈঠক করেন দীনেশ ত্রিবেদী। সেখানেই তিনি ভিসা চালুর এই ঘোষণা করেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, আগামী ২৮ জুন থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনা—দেশের প্রতিটি ভারতীয় ভিসা কেন্দ্র (IVAC) থেকে একযোগে পর্যটন ভিসা প্রদান প্রক্রিয়া শুরু হবে।

বিশেষ মর্যাদা ও গুরুত্ব রাজনৈতিক মহলের মতে, দীনেশ ত্রিবেদীকে ভারত সরকার কেন্দ্রীয় পূর্ণমন্ত্রীর (ক্যাবিনেট মন্ত্রী) মর্যাদা দিয়ে ঢাকায় পাঠিয়েছে। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই ভিসা পরিষেবা চালু করার এই ঘোষণা প্রমাণ করে যে, বাংলাদেশ ও ভারতের মধ্যে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ বৃদ্ধি এবং পর্যটন শিল্পকে চাঙ্গা করতে ভারত সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

দীর্ঘদিন ধরে ভিসা পরিষেবা বন্ধ থাকায় সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসা ও পর্যটনমুখী বাংলাদেশিদের মধ্যে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, এই সিদ্ধান্তের ফলে তা অনেকটাই কাটবে বলে মনে করা হচ্ছে। হাই কমিশনের এই সিদ্ধান্ত দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও এক ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।