ট্রাম্পের এক হুঙ্কারে কাঁপছে বিশ্ব! রক্তস্নাত দালালে স্ট্রিট, একধাক্কায় ১৪০০ পয়েন্ট পড়ল সেনসেক্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি হুঙ্কারেই কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার। ইরানকে “প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়া”র হুঁশিয়ারি দিতেই বৃহস্পতিবার সকালে লেনদেন শুরু হতেই ধস নামে দালাল স্ট্রিটে। সেনসেক্স একধাক্কায় ১৪১১ পয়েন্ট পড়ে নেমে আসে ৭১,৭১৬-তে, আর নিফটি ২২,২২০-এর গণ্ডি ভেঙে ৪৪৫ পয়েন্ট খুইয়ে ফেলেছে।

ট্রাম্পের এই যুদ্ধংদেহী মনোভাবের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (Brent Crude) দাম ব্যারেল প্রতি ১০৫ ডলারে পৌঁছে গিয়েছে। এর ফলে ভারতের বাজারে সান ফার্মা, এসবিআই, আদানি পোর্টসের মতো হেভিওয়েট শেয়ারগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। মিডক্যাপ ও স্মলক্যাপ ইনডেক্সগুলোতেও প্রায় ৩ শতাংশ পতন লক্ষ্য করা গেছে। বিনিয়োগকারীদের আতঙ্ক বাড়িয়ে ‘ইন্ডিয়া ভিক্স’ (VIX) একলাফে ২৬-এর ঘরে পৌঁছেছে। বাজার বিশেষজ্ঞদের মতে, তেলের দাম বৃদ্ধি এবং বিদেশি লগ্নিকারীদের বিপুল পুঁজি প্রত্যাহারের জেরেই এই রক্তক্ষরণ, যা সাধারণ বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy