টিলএজার সন্তান কি দাদু-দিদিমার সঙ্গে মিশতে চায় না? অভিভাবক হিসেবে আপনার এই দায়িত্বটি পালন করুন

সন্তান বড় হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির বয়োজ্যেষ্ঠদের সঙ্গে তাদের দূরত্ব তৈরি হওয়া অস্বাভাবিক নয়। বিশেষ করে টিনএজ বয়সে এই দূরত্ব প্রকট হয়। কিন্তু পরিবারের ভারসাম্য বজায় রাখতে দাদু-দিদিমা ও নাতি-নাতনির সুসম্পর্ক অত্যন্ত জরুরি। অভিভাবক হিসেবে আপনিই এই দুই প্রজন্মের মেলবন্ধনের প্রধান সেতু।
সম্পর্ক মজবুত করার কিছু কার্যকর উপায়:
আপনার আচরণই শিক্ষা: সন্তান আপনার আচরণ দেখেই শেখে। আপনি যদি বয়োজ্যেষ্ঠদের প্রতি যত্নশীল ও শ্রদ্ধাশীল হন, তবে সন্তানও সহজাতভাবেই তা শিখবে। তাদের সঙ্গে সম্মানজনক আচরণ করলে সন্তানও তাদের পরিবারের অপরিহার্য অংশ মনে করবে।
পারিবারিক মিলন: ব্যস্ততার মাঝেও ডিনার টেবিলে পুরো পরিবারের একসঙ্গে বসার নিয়ম করুন। এতে সবার সঙ্গে কথা বলার সুযোগ তৈরি হয়। কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করুন।
টেকনোলজি ও অভিজ্ঞতার বিনিময়: বর্তমান প্রজন্মের প্রযুক্তির জ্ঞান ও বয়োজ্যেষ্ঠদের জীবনের অভিজ্ঞতা—এই দুইয়ের মেলবন্ধন ঘটান। সন্তানকে বলুন দাদু-দিদিমাকে স্মার্টফোন ব্যবহার শেখাতে। আবার পড়াশোনা বা শিল্পকলায় বয়োজ্যেষ্ঠদের সাহায্য নিতে উৎসাহিত করুন।
দূরত্ব ঘুচিয়ে ডিজিটাল সংযোগ: যদি দূরে থাকেন, তবে নিয়মিত ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ বজায় রাখুন। হৃদয়ের দূরত্ব যেন না বাড়ে, সেদিকে নজর রাখুন।
ডিজিটাল ডিটক্স: বাড়িতে নিয়ম করুন, দিনের অন্তত এক ঘণ্টা কেউ মোবাইল ধরবে না। এই সময়টা সবাই মিলে গল্প করুন বা কোনো ইনডোর গেম খেলুন।
মনে রাখবেন, বয়োজ্যেষ্ঠদের ছোটখাটো দায়িত্ব দেওয়া বা বিশেষ দিনে তাদের সঙ্গে নিয়ে উদযাপন করার মতো ছোট্ট পদক্ষেপগুলোই সম্পর্কের গভীরতা বহুগুণ বাড়িয়ে দিতে পারে। আজই শুরু করুন এই বদল!