জাতীয় দলে ব্রাত্য শামিও! নির্বাচকদের বার্তা দিতে এবার ঘরোয়া T20-তে ঝড় তুলতে প্রস্তুত বাংলার ‘গতি তারকা’, দলে কারা?

জাতীয় দলের নির্বাচকদের কাছে স্পষ্ট বার্তা দিতে প্রস্তুত মহম্মদ শামি। রঞ্জি ট্রফিতে দুরন্ত পারফরম্যান্স করেও ভারতীয় দলে ফেরার সুযোগ না পাওয়ায় এবার তিনি ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলার সিদ্ধান্ত নিলেন। সামনের বছর দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপ। তার আগে ডানহাতি এই ফাস্টবোলার টি-২০ ফর্ম্যাটে নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন।শামির লক্ষ্য টি-২০ বিশ্বকাপজাতীয় দলের জার্সিতে শামি শেষ টি-২০ ম্যাচ খেলেছিলেন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেই ম্যাচে ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপ একাই ধসিয়ে দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন তিনি, যা ছিল ভারতের সেই ম্যাচের সেরা বোলিং পারফরম্যান্স। কিন্তু এরপরও তিনি জাতীয় দলে নিয়মিত সুযোগ পাননি।চলতি রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে ৫ ম্যাচের মধ্যে ৪টিতেই খেলেছেন শামি এবং তুলে নিয়েছেন ২০টি উইকেট। ধারাবাহিক পারফর্ম করেও জাতীয় দলে সুযোগ না পাওয়ায় এবার ঘরোয়া টি-২০ মঞ্চকে কাজে লাগিয়ে নির্বাচকদের নজর কাড়তে চাইছেন তিনি।মুস্তাক আলির জন্য শক্তিশালী বাংলা দল ঘোষণাআসন্ন সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের জন্য শুক্রবার ১৭ সদস্যের বাংলা দল ঘোষণা করা হয়েছে। রঞ্জি ট্রফিতে অপরাজেয় থেকে গ্রুপ শীর্ষে থাকা বাংলা এবার নজর দিয়েছে এই ঘরোয়া টি-২০ টুর্নামেন্টে।বাংলা দল এলিট গ্রুপ সি-তে রয়েছে এবং তাদের ম্যাচগুলি হবে হায়দরাবাদে। দলের নেতৃত্বে থাকছেন অভিমন্যু ঈশ্বরণ। প্রত্যাশিতভাবেই দলে রয়েছেন অভিজ্ঞ ফাস্টবোলার মহম্মদ শামি। এছাড়াও রয়েছেন শাহবাজ আহমেদ, আকাশ দীপ, ও অভিষেক পোড়েলদের মতো তারকারা। সবমিলিয়ে বেশ শক্তিশালী দল তৈরি করল বাংলা।তারিখপ্রতিপক্ষসময়২৬ নভেম্বরবঢোদরাবিকেল ৪:৩০টা২৮ নভেম্বরগুজরাতবিকেল ৪:৩০টা৩০ নভেম্বরপঞ্জাবসকাল ৯:০০টা২ ডিসেম্বরহিমাচল প্রদেশবেলা ১:৩০টা৪ ডিসেম্বরসার্ভিসেসসকাল ১১:০০টা৬ ডিসেম্বরপুদুচেরিসকাল ৯:০০টা৮ ডিসেম্বরহরিয়ানাসকাল ১১:০০টাএক ঝলকে বাংলা দল:অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), সুদীপ কুমার ঘরামি, অভিষেক পোড়েল (উইকেটকিপার), শাকির হাবিব গাঁধী (উইকেটকিপার), যুবরাজ কেশোয়ানি, প্রিয়াংশু শ্রীবাস্তব, শাহবাজ আমেদ, প্রদীপ্ত প্রামাণিক, ঋত্বিক চট্টোপাধ্যায়, করণ লাল, সক্ষম চৌধুরী, মহম্মদ শামি, আকাশ দীপ, সায়ন ঘোষ, কণিষ্ক শেঠ, যুধাজিৎ গুহ ও শ্রেয়ান চক্রবর্তী।