ঘর সামলে এবার রাজনীতির ময়দান! ভবানীপুরের কো-অর্ডিনেটর হয়ে কী বার্তা দিলেন মেয়রের মেয়ে?

২০২৬-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই বাংলার রাজনীতির ভরকেন্দ্র ভবানীপুর এখন তপ্ত। রবিবার রাতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ভোকাল টনিক’-এর পর সোমবার সকাল থেকেই রাজপথে নেমেছে শাসকদল। তবে এদিন প্রচারের আলো কেড়ে নিলেন এক বিশেষ মুখ— কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিম। বাবার পাশে দাঁড়িয়ে হাতজোড় করে জনসংযোগ সারতে দেখা গেল তাঁকে।

রাজনৈতিক মহলে গুঞ্জন অনেকদিনের, তবে এবার ভবানীপুর কেন্দ্রের ‘কো-অর্ডিনেটর’ হিসেবে প্রিয়দর্শিনীর সক্রিয়তা নতুন সমীকরণ তৈরি করছে। বিএলও-২ স্তরের বৈঠক থেকে শুরু করে রণকৌশল নির্ধারণ— সবক্ষেত্রেই তাঁর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রিয়দর্শিনী জানান, “এই এলাকায় বড় হয়েছি, মানুষের সঙ্গে আত্মিক সম্পর্ক রয়েছে। উন্নয়নের বার্তা পৌঁছে দিতেই বাবার পাশে থাকা।”

মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাজ্যজুড়ে প্রচারে ব্যস্ত থাকবেন, তাই ভবানীপুরের দুর্গ রক্ষার মূল দায়িত্ব বর্তেছে ফিরহাদ হাকিম ও সুব্রত বক্সির ওপর। নিজের কেন্দ্র কলকাতা বন্দরে ফিরহাদ অপরাজেয় হলেও, নেত্রীর কেন্দ্রে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ তিনি। আর সেই লড়াইয়ে বাবার যোগ্য সারথি হয়ে উঠেছেন প্রিয়দর্শিনী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাবার অভিজ্ঞ চোখ দিয়ে ভবানীপুরকে চিনে নেওয়ার এই প্রচেষ্টা ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের এক বড় কৌশল হতে পারে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy