ঘন্টায় ৮০ কিমি বেগে ভয়ংকর ঝড়! ১৮টি রাজ্যে লাল সতর্কতা জারি করল IMD, আপনার রাজ্য কি তালিকায় আছে?

দেশের আবহাওয়ায় ফের বড় ধরণের পরিবর্তনের পূর্বাভাস দিল ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD)। একাধিক নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাতের পরিমাণ তীব্রভাবে বাড়তে চলেছে।

১৮টি রাজ্যে লাল সতর্কতা ও ঝড়ের তাণ্ডব

ভারতীয় আবহাওয়া দফতরের (IMD) সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২ ঘণ্টার মধ্যে দেশের প্রায় ১৮টি রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বজ্রপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ভারত থেকে শুরু করে পূর্ব ও মধ্য ভারতের একাধিক রাজ্যে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে, যেখানে ঝড়ের গতিবেগ ঘন্টায় ৮০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রবল এই দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে সাধারণ মানুষকে সতর্ক থাকার এবং আবহাওয়ার আপডেট নিয়মিত অনুসরণ করার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।