কোয়াডের মহড়ায় রাফালের জবাব! BS-021, BS-022, ও BS-027 যুদ্ধবিমানই নস্যাৎ করে দিল পাকিস্তানের ‘অপারেশন সিঁদুর’ মিথ্যা

ভারত ও আমেরিকার নেতৃত্বে আগামী নভেম্বর মাসে শুরু হতে চলেছে গুরুত্বপূর্ণ বিমান মহড়া ‘কোপ ইন্ডিয়া ২০২৫’। এবারই প্রথম পর্যবেক্ষক দেশ হিসেবে যোগ দিচ্ছে জাপান ও অস্ট্রেলিয়া। ফলে এই প্রথমবার কোয়াডের (QUAD) চারটি দেশই সামরিক মহড়ায় পূর্ণাঙ্গভাবে যুক্ত হচ্ছে, যা এই মহড়ার রাজনৈতিক গুরুত্বকে বহুগুণ বাড়িয়েছে। তবে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে রয়েছে ভারতীয় বায়ুসেনার তিনটি রাফাল (Rafale) যুদ্ধবিমান।
এই মহড়ায় ভারতীয় বায়ুসেনার যে রাফাল বিমানগুলি অংশ নিতে চলেছে, তাদের নম্বর যথাক্রমে BS-021, BS-022, ও BS-027 বলে দাবি করা হচ্ছে। এই তিনটি রাফালই ছিল মে মাসে ‘অপারেশন সিঁদুর’ সংঘাতের পর পাকিস্তানের প্রচারের মূল লক্ষ্য।
পাকিস্তানের মিথ্যা প্রমাণিত
মে মাসের সেই সংঘাতের পর পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছিল যে তাদের বিমান J-10CE এবং PL-15 মিসাইলের সাহায্যে ভারতীয় বায়ুসেনার চারটি রাফাল ধ্বংস করেছে। পাকিস্তানের সেনাবাহিনীর প্রবীণ উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবরসপ্রাপ্ত) কিদওয়াই প্রকাশ্যে এই নম্বরগুলি বলেছিলেন।
কিন্তু, যদি এই তিনটি রাফাল যুদ্ধবিমান সুস্থ অবস্থায় ‘কোপ ইন্ডিয়া ২০২৫’ মহড়ায় আমেরিকার F-15 এবং F-35 বিমানের সঙ্গে কসরত করে, তবে পাকিস্তানের সেই দাবি সরাসরি মিথ্যা বলে প্রমাণিত হবে। মহড়ার রানওয়েতে এই রাফালগুলির উপস্থিতি পাকিস্তানের মিথ্যার কফিনে শেষ পেরেক পুঁতে দেবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।
এই প্রসঙ্গে এয়ারোস্পেস জার্নালিস্ট অ্যালান ওয়ার্নেস বলেছেন, রাফালগুলোর এই উপস্থিতি পাকিস্তানের সব প্রচারকে এক ধাক্কায় নস্যাৎ করে দিয়েছে।
যদিও বিমান প্রস্তুতকারক দাসো অ্যাভিয়েশন একবার প্রযুক্তিগত ত্রুটির কারণে একটি রাফাল ধ্বংসের কথা বলেছিল, তবে ভারত সরকারিভাবে কোনও রাফাল ধ্বংস হওয়ার খবর নিশ্চিত করেনি। এই পরিস্থিতিতে, কোয়াড মহড়ার মঞ্চটি ভারতীয় বায়ুসেনার রাফালগুলোর সক্ষমতা এবং উপস্থিতি প্রমাণ করার সবচেয়ে বড় সুযোগ এনে দিয়েছে।