কেন্দ্রীয় সরকারি কর্মীদের লটারি! ১৮ হাজার থেকে বেড়ে ন্যূনতম বেতন হচ্ছে ৬৯,০০০ টাকা?

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর! বহুল প্রতীক্ষিত অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) সুপারিশগুলি নিয়ে বড় আপডেট সামনে এসেছে। ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি এই বিষয়ে একটি চূড়ান্ত স্মারকলিপি জমা দিয়েছে, যা কার্যকর হলে কর্মচারীদের বেতন ও সুযোগ-সুবিধার খোলনলচে বদলে যাবে। আগামী ১ জানুয়ারি, ২০২৬ থেকে এই নতুন সংস্কারগুলি কার্যকর করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

ন্যূনতম বেতন ও ফিটমেন্ট ফ্যাক্টরে বড় লাফ
কমিশনের সুপারিশ অনুযায়ী, বর্তমানে ১৮,০০০ টাকা থাকা ন্যূনতম মূল বেতন একধাক্কায় বাড়িয়ে ৬৯,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। বেতন নির্ধারণের ক্ষেত্রে ৩.৮৩-এর একটি উচ্চ ফিটমেন্ট ফ্যাক্টর ব্যবহারের কথা বলা হয়েছে। এছাড়াও, বার্ষিক বেতন বৃদ্ধির হার বর্তমানের ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৬ শতাংশ করার জোরালো সুপারিশ করা হয়েছে।

বেতন কাঠামো ও পেনশনে বড় বদল
সপ্তম বেতন কমিশনের ১৮টি স্কেলকে কমিয়ে মাত্র ৭টি স্কেলে আনার প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে পদোন্নতি ও বেতন নির্ধারণ প্রক্রিয়া আরও স্বচ্ছ হয়। এর ফলে মধ্যম স্তরের কর্মকর্তাদের মূল বেতন ২.১৫ লক্ষ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। পেনশনভোগীদের দীর্ঘদিনের দাবি মেনে পুরনো পেনশন ব্যবস্থা (OPS) ফিরিয়ে আনা এবং পেনশনের পরিমাণ সর্বশেষ প্রাপ্ত বেতনের ৬৭ শতাংশ করার সুপারিশ করা হয়েছে।

ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধা

HRA: মেট্রো শহরগুলিতে বাড়ি ভাড়া ভাতা ৩০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব।

ছুটি: মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে ২৪০ দিন করা এবং পিতৃত্বকালীন ও অভিভাবকীয় পরিচর্যা ছুটি বৃদ্ধির সুপারিশ।

পদোন্নতি: ৩০ বছরের কর্মজীবনে অন্তত ৫টি পদোন্নতি নিশ্চিত করার দাবি।

বিমা: কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে দেওয়া ক্ষতিপূরণ ও বিমার অঙ্ক বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় সরকার যদি এই সুপারিশগুলি গ্রহণ করে, তবে এটি হবে ভারতের ইতিহাসে কর্মচারীদের জন্য সবচেয়ে বড় বেতন সংশোধন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy