কর্মচারীদের জন্য দুঃসংবাদ! ডিউটি টাইম ১ ঘণ্টা বৃদ্ধি! বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথেই হাঁটছে মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়নবীসের সরকার। এবার শ্রম আইনে বড়সড় পরিবর্তন এনে বেসরকারি কর্মীদের দৈনিক কাজের সময়সীমা ৯ ঘণ্টা থেকে বাড়িয়ে ১০ ঘণ্টা করেছে মহারাষ্ট্র সরকার। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংশোধনীতে অনুমোদন দেওয়া হয়েছে। সরকার দাবি করছে, এই পদক্ষেপ রাজ্যে নতুন বিনিয়োগ আনবে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।

মহারাষ্ট্র সরকার জানিয়েছে, Factories Act, 1948 এবং Shops and Establishments Act-এ এই পরিবর্তন আনা হয়েছে। এর ফলে:

দৈনিক কাজের সময়: শিল্পক্ষেত্রে দৈনিক কাজের সময় ৯ ঘণ্টা থেকে বাড়িয়ে ১২ ঘণ্টা পর্যন্ত করা হয়েছে। Shops and Establishments Act-এর আওতায় এই সময়সীমা ৯ ঘণ্টা থেকে বাড়িয়ে ১০ ঘণ্টা করা হয়েছে।

ওভারটাইম: ওভারটাইমের সীমা প্রতি তিন মাসে ১১৫ ঘণ্টা থেকে বাড়িয়ে ১৪৪ ঘণ্টা করা হয়েছে। জরুরি ডিউটিতে সর্বোচ্চ ১২ ঘণ্টা পর্যন্ত কাজ করানো যাবে।

বিশ্রামের সময়: এখন ৬ ঘণ্টা পর বিশ্রাম পাওয়া যাবে, আগে যা ছিল ৫ ঘণ্টা পর।

এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই বলছেন, এটি শ্রমিকদের অধিকারের ওপর হস্তক্ষেপ এবং তাদের জীবনকে আরও কঠিন করে তুলবে। সরকারের দাবি, এই পরিবর্তনগুলো নতুন বিনিয়োগ আকর্ষণ করবে এবং কর্মীদের ওভারটাইমের জন্য দ্বিগুণ মজুরি পাওয়ার সুযোগ করে দেবে।

এছাড়াও, ২০ জনের কম কর্মী রয়েছে এমন ছোট প্রতিষ্ঠানকে আর রেজিস্ট্রেশন করতে হবে না, কেবল কর্তৃপক্ষকে একবার জানিয়ে দিলেই চলবে। সরকার বলছে, এই সিদ্ধান্ত ‘ইজ অফ ডুয়িং বিজনেস’ বাড়াতে সাহায্য করবে।