এ কেমন আশ্চর্য ঘটনা! ৩০ বছর ধরে ইঞ্জিনের তেল খেয়ে সুস্থ আছেন এই ব্যক্তি, জানুন ‘অয়েল কুমার’ এর কাহিনী

পাঁচজনের মতো স্বাভাবিক খাবার নয়, বরং এক অদ্ভুত ও অবিশ্বাস্য জিনিস খেয়ে ৩০ বছর ধরে বেঁচে আছেন কর্ণাটকের এক ব্যক্তি। অবাক লাগলেও সত্যি, তিনি প্রতিদিন ইঞ্জিনের তেল পান করেন! কেবল চা ছাড়া আর কোনো পরিচিত খাবার তিনি খান না। প্রতিদিন ৬ থেকে ৭ লিটার ইঞ্জিনের তেলই তাঁর একমাত্র খাদ্য। এই অস্বাভাবিক খাদ্যাভ্যাসের জন্য তাঁর নাম হয়েছে ‘অয়েল কুমার’।
সাধারণত, ইঞ্জিনের তেলে থাকে বিষাক্ত হাইড্রোকার্বন এবং ভারী ধাতু, যা মানুষের লিভার, কিডনি, ফুসফুস এবং মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, এমনকি মৃত্যুর কারণও হতে পারে। চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী, এমন বিষাক্ত বস্তু গ্রহণ করে বেঁচে থাকা প্রায় অসম্ভব। কিন্তু এই ব্যক্তি ৩০ বছর ধরে তেল খেয়েও সম্পূর্ণ সুস্থ আছেন বলে দাবি করেন। তাঁর বিশ্বাস, ভগবান আয়াপ্পার আশীর্বাদেই তিনি এভাবে বেঁচে আছেন।
অয়েল কুমারের এই আজব খাদ্যাভ্যাস এবং সুস্থ জীবনযাপন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এই ঘটনাটি সত্যিই এক বিস্ময়কর রহস্যের জন্ম দিয়েছে, যার কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা নেই।