সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন হাজারো ভিডিও ভাইরাল হয়, কিন্তু কিছু ক্লিপ সরাসরি হৃদয়ে গিয়ে আঘাত করে। সম্প্রতি এমনই এক মানবিক ভিডিও সামনে এসেছে, যা দেখে নেটিজেনদের চোখে জল। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি পরিবার তাদের গৃহকর্মীকে একটি ব্র্যান্ড নিউ কুলার উপহার দিচ্ছে এবং সেই উপহার পেয়ে মহিলাটির প্রতিক্রিয়া এখন ইন্টারনেটে চর্চার বিষয়।
ভিডিওর শুরুতে দেখা যায়, ওই মহিলা রান্নাঘরে কাজ করছিলেন। হঠাৎ বাড়ির মালিক তাঁকে একটি ঘরে ডেকে আনেন। সেখানে একটি বড় বাক্সে রাখা ছিল নতুন কুলার। সেটি দেখা মাত্রই আনন্দে আত্মহারা হয়ে শিশুর মতো লাফাতে শুরু করেন ওই পরিচারিকা। কোনও সংকোচ ছাড়াই পরম মমতায় তাঁর মালকিনকে জড়িয়ে ধরেন তিনি।
ইনস্টাগ্রামের ‘@lifeofcocoandchico’ হ্যান্ডেল থেকে শেয়ার করা এই ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, “আমরা আমাদের গৃহকর্মীর যত্ন নিই কারণ তিনি আমাদের এবং আমাদের কুকুরদের নিজের সন্তানের মতো ভালোবাসেন। তিনি সবকিছুর যোগ্য।” ইতিমধ্যেই ৩১ লক্ষেরও বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “পরিচারিকা যেভাবে মালকিনকে জড়িয়ে ধরেছেন, তাতেই স্পষ্ট ওই পরিবারে তিনি কতটা ভালোবাসা আর সম্মান পান।” এই ভিডিওটি প্রমাণ করে দিল যে, দামী উপহারের চেয়েও একে অপরের প্রতি সম্মান ও ভালোবাসাই প্রকৃত মানবিকতা।





