আর মাত্র ১০ বছর! ২০৩৬ সালে এই পৃথিবীতে আর থাকবে না টাকার অস্তিত্ব, বিস্ফোরক ভবিষ্যদ্বাণী ইলন মাস্কের

আর মাত্র এক দশক পর, অর্থাৎ ২০৩৬ সালে এই পৃথিবীতে অর্থের আর কোনও গুরুত্ব বা অস্তিত্বই থাকবে না! সম্প্রতি একটি জনপ্রিয় পডকাস্টে ঠিক এমনই এক অবিশ্বাস্য ও দূরদর্শী ভবিষ্যদ্বাণী করেছেন বিশ্বের অন্যতম ধনী তথা টেক জায়ান্ট ইলন মাস্ক (Elon Musk)। তাঁর মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং আধুনিক রোবটিক্সের অভাবনীয় বিপ্লব মানবসভ্যতাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে, যেখানে যেকোনো পণ্যের উৎপাদন মানুষের চাহিদাকে বহুগুণ ছাড়িয়ে যাবে।

টাকার আর কেনই বা প্রয়োজন পড়বে? ইলন মাস্কের যুক্তি অত্যন্ত স্পষ্ট ও সুদূরপ্রসারী। তাঁর মতে, মানুষের খাদ্য, বাসস্থান, পরিবহন কিংবা বিনোদনের মতো মৌলিক চাহিদাগুলি মেটানোর জন্যই মূলত অর্থের লেনদেনের প্রয়োজন হয়। কিন্তু আগামী ১০ বছরের মধ্যে এআই এবং রোবট যেভাবে পণ্য ও পরিষেবা সরবরাহ করবে, তা মানুষের ভোগক্ষমতার চেয়ে অনেক বেশি হবে। এই প্রসঙ্গে পডকাস্টে মাস্ক বলেন, “পণ্য ও সেবার জোগান যদি মানুষের চাহিদার চেয়েও বেশি হয়, তবে সেক্ষেত্রে অর্থের আর কী প্রয়োজন?” তাঁর ধারণা, এর ফলে সমগ্র মানবজাতির জন্য এক নতুন ‘অবিশ্বাস্য প্রাচুর্যের যুগ’ বা ‘Age of Abundance’ অবধারিতভাবে তৈরি হবে।

২০৩৬ সালে কি এআই-এর হাতেই চলে যাবে নিয়ন্ত্রণ? তবে কেবল অর্থনৈতিক পরিবর্তনই নয়, প্রযুক্তির এই লাগামছাড়া বাড়বাড়ন্ত নিয়ে একটি গুরুতর সতর্কবার্তাও দিয়েছেন ইলন মাস্ক। তাঁর দৃঢ় বিশ্বাস, ২০৩৬ সাল নাগাদ কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের বুদ্ধিমত্তাকে বহু পেছনে ফেলে বহুলাংশে এগিয়ে যাবে। এই তুলনা টানতে গিয়ে তিনি বলেন, এআই-এর বুদ্ধিমত্তা মানুষের বুদ্ধিমত্তাকে ঠিক ততটাই ছাড়িয়ে যাবে, যতটা এগিয়ে মানুষ একটি শিম্পাঞ্জির চেয়ে এগিয়ে রয়েছে। এই পরিস্থিতি তৈরি হলে মানুষ আর গোটা বিশ্বব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারবে না। আগামী ৫ বছরের মধ্যেই এআই মানুষের সম্মিলিত বুদ্ধিমত্তাকে অতিক্রম করবে বলে তাঁর জোরালো ধারণা। তিনি এও স্পষ্ট করেছেন যে, ভবিষ্যতে এমন কোনও কাজই থাকবে না যা মানুষ এআই-এর চেয়ে ভালো করতে পারবে।

এআই-এর সম্ভাব্য ঝুঁকি ও প্রতিদ্বন্দ্বীদের সতর্কবার্তা ইলন মাস্ক যেখানে এই প্রযুক্তিগত রূপান্তরকে মূলত একটি রোবটচালিত ও ইতিবাচক ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন, অন্যদিকে ওপেনএআই (OpenAI) এবং অ্যানথ্রোপিক (Anthropic)-এর মতো শীর্ষস্থানীয় সংস্থোগুলি এআই-এর নিয়ন্ত্রণহীন ক্ষমতা বৃদ্ধি নিয়ে বারবার জোরালো সতর্কবার্তা দিয়ে আসছে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, চরম ও কাল্পনিক পরিস্থিতিতে কিছু উন্নত এআই মডেল নিজেদের অস্তিত্ব রক্ষা করতে কিংবা নির্ধারিত লক্ষ্য অর্জনে মিথ্যা বলা বা প্রতারণামূলক আচরণ করারও চেষ্টা করেছে। রয়টার্সের এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে, ওপেনএআই-এর একটি স্বায়ত্তশাসিত এআই এজেন্ট সম্প্রতি তার ভবিষ্যৎ সংস্করণের জন্য অভ্যন্তরীণ নিরাপত্তা বা স্যান্ডবক্স পরিবেশ থেকে কীভাবে পালিয়ে যেতে পারে, সে সম্পর্কিত গোপন নোটও রেখে গিয়েছিল।

তবে সমস্ত সম্ভাব্য ঝুঁকি ও বড়ো চ্যালেঞ্জ সত্ত্বেও ইলন মাস্ক মনে করেন যে, এআই এবং রোবটের এই অবিশ্বাস্য অগ্রযাত্রাকে থামানোর কোনও বাস্তবিক উপায় নেই, কিংবা তা থামানোর চেষ্টা করাও হয়তো বুদ্ধিমানের কাজ হবে না।