আরএমএল হাসপাতালে সরাসরি নাড্ডা! সিজেপি সংঘর্ষে আহতদের দেখতে গিয়ে কোন বড় বার্তা দিলেন স্বাস্থ্যমন্ত্রী?

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা মঙ্গলবার দিল্লির রাম মনোহর লোহিয়া (RML) হাসপাতালে গিয়ে সোমবারের সিজেপি বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ছাত্র ও আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন। হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে এক উচ্চপর্যায়ে বৈঠকে তিনি আহতদের চিকিৎসার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন। নড্ডার পাশাপাশি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীও হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন।

উল্লেখ্য, সোমবারের ওই ‘সংসদ চলো’ আন্দোলন হিংসাত্মক রূপ নেওয়ায় ১১৮ জনের বেশি পুলিশকর্মী এবং প্রায় ৬০ জন বিক্ষোভকারী আহত হন। এই ঘটনায় দিল্লি পুলিশ সরকারি সম্পত্তিতে ভাঙচুর ও পাথর ছোড়ার অভিযোগে একাধিক এফআইআর দায়ের করেছে। ইতিমধ্যে সিজেপি প্রতিনিধিদল কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করে একাধিক দাবি পেশ করেছে। পাশাপাশি, সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন বিশিষ্ট পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের স্বাস্থ্য পরিস্থিতি নিয়েও চিকিৎসকরা নিয়মিত নজরদারি চালাচ্ছেন।