“আমি মাটির ছেলে, গর্বিত বাঙালি!” বিজেপি-তে যোগ দিয়ে লিয়েন্ডার পেজের মুখে মধুসূদনের কবিতা

বাংলার ভোটের আগে দলবদল করে বড় চমক দিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন ভিডিও বার্তায় নিজেকে ‘বাংলার সন্তান’ ও ‘মাটির ছেলে’ হিসেবে পরিচয় দিলেন তিনি। ভিডিওর শুরুতে মাইকেল মধুসূদন দত্তের ‘বঙ্গভাষা’ কবিতার লাইন আউড়ে লিয়েন্ডার বলেন, “কেলিনু শৈবালে, ভুলি কমল-কানন… আমি একজন গর্বিত বাঙালি।”

কলকাতা ও মোহনবাগানের সঙ্গে তাঁর নাড়ির টান মনে করিয়ে দিয়ে লিয়েন্ডার জানান, লা মার্টিনিয়ারে পড়াশোনা এবং সাউথ ক্লাবে টেনিস প্রশিক্ষণের মাধ্যমেই তাঁর খেলোয়াড় জীবনের শুরু। তাঁর বাবা ভেস পেজ মোহনবাগানের হয়ে হকি খেলতেন, যেখান থেকে তিনি দেশসেবার অনুপ্রেরণা পেয়েছেন। লিয়েন্ডার আরও উল্লেখ করেন যে, তাঁর মা জেনিফার পেজের সঙ্গে মধুসূদন দত্তের পারিবারিক যোগসূত্র রয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের পর লিয়েন্ডার বলেন, “মোদজি যে সুযোগ দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। ভারতের যুবশক্তিকে শক্তিশালী করার এটাই সঠিক সময়।” ১৯৮৬ সালের পরিকাঠামোর অভাবের কথা মনে করিয়ে দিয়ে তিনি জানান, বিজেপি-র হাত ধরে বাংলা ও মহিলাদের ক্রীড়াক্ষেত্রকে আরও এগিয়ে নিয়ে যেতে চান তিনি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy