‘আমি কেন পদত্যাগ করব?’ মমতার বিস্ফোরক মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি, চরম সংকটে সংবিধান!

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অভাবনীয় পরাজয়ের পর রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এখন এক চরম নাটকীয় মোড় নিয়েছে। সচরাচর নির্বাচনের ফলাফল স্পষ্ট হওয়ার পরেই বিদায়ী মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দেন, যা সংসদীয় গণতন্ত্রের দীর্ঘকালীন রীতি। কিন্তু এক্ষেত্রে নজিরবিহীন অবস্থান নিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী। স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি নির্বাচনে হারেননি এবং কোনও অবস্থাতেই পদত্যাগ করবেন না।

আজ ৬ মে, বুধবার। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, আজকের দিনেই পশ্চিমবঙ্গের বিদায়ী মন্ত্রিসভার মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে। আইনগতভাবে আজকের পর মমতা ব্যানার্জীর মুখ্যমন্ত্রী হিসেবে থাকার আইনি বৈধতা হারাবে, কারণ তাঁর বর্তমান মন্ত্রিসভা আর কার্যকর থাকবে না। কিন্তু পরাজয় সত্ত্বেও ইস্তফা না দেওয়ার সিদ্ধান্তে অনড় তিনি। উল্টে বিজেপির বিরুদ্ধে নির্বাচনে কারচপি এবং অসৎ উপায় অবলম্বনের গুরুতর অভিযোগ তুলেছেন মমতা।

বিস্ফোরক মেজাজে মমতা ব্যানার্জী সংবাদমাধ্যমে বলেন, “আমি কেন পদত্যাগ করব? আমরা হারিনি, তাই পদত্যাগ করার প্রশ্নই ওঠে না। যদি পরাজয়ের কোনো অকাট্য প্রমাণ থাকত, তবে ভেবে দেখতাম। কেউ আমাকে পদত্যাগ করতে বাধ্য করতে পারবে না। আমি আবারও বলছি, আমরা নির্বাচনে হারিনি।”

মমতার এই অবাধ্য অবস্থান সরাসরি ভারতীয় সংবিধানকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। সাধারণত, পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলে রাজ্যপাল তাঁর বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারেন। সংবিধান বিশেষজ্ঞদদের মতে, যদি কোনো মুখ্যমন্ত্রী সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর বা মেয়াদের শেষে পদত্যাগ করতে অস্বীকার করেন, তবে রাজ্যপাল তাঁকে পদ থেকে বরখাস্ত করতে পারেন এবং রাজ্যে রাষ্ট্রপতি শাসন (Article 356) জারির সুপারিশ করতে পারেন।

এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে। গেরুয়া শিবিরের নেতৃত্বের দাবি, “যাঁরা ভারতের গণতান্ত্রিক কাঠামো এবং সাংবিধানিক প্রক্রিয়ায় ন্যূনতম বিশ্বাস রাখেন, তাঁদের মুখ থেকে এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য আশা করা যায় না। জনগণের রায়কে অস্বীকার করা গণতন্ত্রের অপমান।” এখন দেখার, আজকের সময়সীমা পার হওয়ার পর রাজভবন থেকে রাজ্যপাল কী কড়া পদক্ষেপ গ্রহণ করেন এবং বাংলার ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy