‘আমরা আমাদের মাটি ছাড়ব না’, ডানকুনি থেকে অনুপ্রবেশ ইস্যুতে বিস্ফোরক মিঠুন চক্রবর্তী!

হুগলির ডানকুনিতে আয়োজিত ‘পরিবর্তন সংকল্প সভা’ থেকে অনুপ্রবেশ ইস্যুতে ফের চড়া সুরে আক্রমণ শানালেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। জনসভা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের কড়া ভাষায় আক্রমণ করার পাশাপাশি বিজেপির অবস্থান স্পষ্ট করেন তিনি। মিঠুন সাফ জানান, “বিজেপি ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয়।”

এদিন ডানকুনি থেকে মহাগুরু হুঙ্কার দিয়ে বলেন, কোনো বিশেষ ধর্ম নয়, বরং যারা বিদেশ থেকে এসে পশ্চিমবঙ্গের জনবিন্যাস নষ্ট করছে এবং অশান্তি ছড়ানোর চেষ্টা করছে, তাদের কোনোভাবেই রেয়াত করা হবে না। তিনি স্পষ্ট করে দেন যে, ভারতীয় নাগরিক হিসেবে যারা এ দেশে বসবাস করেন, তারা এ দেশেরই অংশ। কিন্তু বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের বিষয়ে বিজেপি জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। এই পরিবর্তন সংকল্প সভা থেকে তিনি দলের কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন এবং আগামী নির্বাচনে পরিবর্তনের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।