আকাশছোঁয়া সোনার দাম! রেকর্ড গড়ে আজ বিশ্ববাজারে কোন পর্যায়ে পৌঁছাল সোনা-রুপোর দর?

সোনার দাম সর্বদাই নির্ভর করে আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলির সোনা মজুত করার প্রবণতার ওপর। আর এর সরাসরি প্রভাব গিয়ে পড়ে দেশের অভ্যন্তরীণ বুলিয়ন বাজারে। গতকালের তুলনায় আজ দেশজুড়ে সোনা ও রুপোর দাম কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে। বিশেষ করে আজকের দিনে অর্থাৎ ২৮ আগস্ট এই দুই মূল্যবান ধাতুর বাজারদর কোন পর্যায়ে রয়েছে, তা নিয়ে ক্রেতা ও বিনিয়োগকারীদের মধ্যে বাড়তি কৌতূহল লক্ষ্য করা যাচ্ছে। আন্তর্জাতিক চাহিদার সমীকরণে দেশের বাজারেও আজ এর স্পষ্ট প্রভাব পড়েছে।

বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের প্রধান পছন্দের ধাতু হলো ২৪ ক্যারেট সোনা। আজ ২৮ আগস্ট এই ক্যাটাগরির সোনার দাম প্রতি গ্রামে ১৮ টাকা বৃদ্ধি পেয়েছে। ফলে আজ ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার বর্তমান বাজারদর দাঁড়িয়েছে ১৫,৭৬৮ টাকায়। সেই হিসেবে ১০ গ্রাম পাকা সোনা কিনতে গেলে ক্রেতাদের খরচ করতে হবে ১ লক্ষ ৫৭ হাজার ৬৫০ টাকা। অন্যদিকে, মূলত গহনা তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত ২২ ক্যারেট সোনার দামও আজ কিছুটা চড়েছে। গতকালের তুলনায় প্রতি গ্রামে ২০ টাকা বেড়ে আজ ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম হয়েছে ১৪,৯৮০ টাকা। অর্থাৎ, ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার ক্ষেত্রে আজকের মূল্য দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৯, ৮০০ টাকা। পাশাপাশি, আজ কেউ যদি সোনা বিক্রি করতে চান, তবে তিনি প্রতি গ্রামে ১৪,৩৪৮ টাকা পাবেন, যা গতকালের তুলনায় ১৬ টাকা বেশি।

অন্যদিকে, হালকা ও নান্দনিক গহনা তৈরির জন্য জনপ্রিয় ১৮ ক্যারেট সোনার দামেও আজ কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা গেছে। এই সোনার ক্ষেত্রে প্রতি গ্রামে ১৫ টাকা দাম বেড়ে বর্তমানে প্রতি গ্রামের দাম হয়েছে ১২,৩০০ টাকা এবং ১০ গ্রামের ক্ষেত্রে মোট মূল্য দাঁড়িয়েছে ১ লক্ষ ২৩ হাজার টাকা। শুধু সোনা নয়, এর পাশাপাশি পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে রুপোর দামও। আজ ২৮ আগস্ট প্রতি কেজি রুপোর দাম একলাফে ১,৬১৪ টাকা বৃদ্ধি পেয়েছে। এর ফলে আজকের দিনে দাঁড়িয়ে প্রতি কেজি রুপোর পাইকারি ও খুচরা বাজারদর গিয়ে পৌঁছেছে ২ লক্ষ ৪০ হাজার ৪১৫ টাকায়। উৎসবের মরসুমের আগে মূল্যবান এই ধাতুগুলির লাগাতার এই মূল্যবৃদ্ধি সাধারণ মধ্যবিত্তের পকেটে যে বেশ ভালোই টান ধরাবে, তা বলাই বাহুল্য।