রক্ষা বন্ধনেই বছরের শেষ চন্দ্রগ্রহণ! কোন ৫ রাশির জীবনে আসছে ভয়াবহ বিপদ? জানলে শিউরে উঠবেন!

বৈদিক জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, আজ ২০২৬ সালের পবিত্র রক্ষা বন্ধনের দিনেই ঘটতে চলেছে বছরের শেষ চন্দ্রগ্রহণ। যদিও এই চন্দ্রগ্রহণ ভারতে দৃশ্যমান হবে না, ফলে এর কোনো সূতক কাল এ দেশে প্রযোজ্য নয়, তবুও জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে গ্রহ-নক্ষত্রের এই অবস্থানের প্রভাব সমস্ত রাশির ওপর কম-বেশি পড়বে। বিশেষ করে কুম্ভ রাশি এবং শতভিষা নক্ষত্রে সংঘটিত এই চন্দ্রগ্রহণের জেরে কিছু নির্দিষ্ট রাশির জাতক-জাতিকাদের জীবনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। আসুন জেনে নেওয়া যাক কোন ৫টি রাশি এই সময় সতর্কতার সঙ্গে কাটাবে।
মেষ রাশির রাশিফল
এই চন্দ্রগ্রহণ মেষ রাশির একাদশ ভাবকে প্রভাবিত করবে। ফলে আপনার নতুন যোগাযোগ, বন্ধুত্ব এবং আয়ের ক্ষেত্রগুলোতে এর প্রভাব পড়তে পারে। এই সময়ে পুরোনো পরিচিতরা নানাভাবে কাজে আসতে পারে, তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে কাউকে অন্ধভাবে বিশ্বাস করা উচিত হবে না। কোনো কোনো কাজের শুভ ফল পেতে একটু বেশি সময় লাগতে পারে।
মিথুন রাশির রাশিফল
মিথুন রাশির জাতকদের ক্ষেত্রে এই চন্দ্রগ্রহণের প্রভাব পড়বে নবম পর্বে। যার ফলে দীর্ঘ দূরত্বের যাত্রায় বিভিন্ন ধরনের বাধা-বিপত্তির সম্মুখীন হতে পারেন। তাই এই সময়ে বড় কোনো ভ্রমণ এড়িয়ে চলাই শ্রেয়। যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তাড়াহুড়ো না করে পরিবারের বা অভিজ্ঞ কারোর সঙ্গে পরামর্শ করে তবেই পদক্ষেপ নিন।
কর্কট রাশির রাশিফল
কর্কট রাশির জাতকদের জন্য আগামী সময়টি বেশ চ্যালেঞ্জিং হতে পারে। এই পর্যায়ে আপনাকে আপনার রাগ এবং বাকসংযমের ওপর বিশেষ জোর দিতে হবে। পাশাপাশি খরচের লাগাম টানা জরুরি। আপনার কাছের মানুষ বা বন্ধুদের আচরণে হঠাৎ করেই কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারেন, যা আপনাকে মানসিকভাবে কিছুটা ভাবিয়ে তুলতে পারে।
বৃশ্চিক রাশির রাশিফল
বৃশ্চিক রাশির চতুর্থ পর্বে চন্দ্রগ্রহণের প্রভাব লক্ষ্য করা যাবে। এই কারণে এই মুহূর্তে নতুন কোনো জমি, ফ্ল্যাট বা সম্পত্তি কেনার পরিকল্পনা স্থগিত রাখাই ভালো। ঘরের অন্দরে কোনো অপ্রয়োজনীয় তর্কবিতর্ক বা ঝামেলা এড়িয়ে চলুন, কারণ এই সময়ে মানসিক চাপ হঠাৎ করে অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
মীন রাশির রাশিফল
মীন রাশির দ্বাদশ ঘরে এই চন্দ্রগ্রহণের প্রভাব পড়বে। এর জয়ে হঠাৎ করেই অপ্রয়োজনীয় খরচ বা ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে। মানসিক শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার জন্য বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। তবে এই সময়ে বস্তুগত বিষয়ের চেয়ে আধ্যাত্মিকতা ও পূজার্চনার প্রতি আপনার ঝোঁক অনেকটাই বৃদ্ধি পেতে পারে।