অক্টোবরের ১৫ থেকে ৩০-এর মধ্যেই আসছে নতুন অতিথি! মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ, ফাঁস হলো সম্ভাব্য তারিখ

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের পরিবারে আসছে নতুন সদস্য। যদিও দম্পতি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি, তবুও একটি সূত্র থেকে তাদের প্রথম সন্তানের সম্ভাব্য জন্ম তারিখ ফাঁস হয়েছে।
বলিউড হাঙ্গামার একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ক্যাটরিনা বর্তমানে তার গর্ভাবস্থার তৃতীয় ত্রৈমাসিকে রয়েছেন এবং আগামী মাসেই তার ডেলিভারি হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, ১৫ থেকে ৩০ অক্টোবরের মধ্যেই তাদের সন্তান ভূমিষ্ঠ হতে পারে।
এই খবর যদি সত্যি হয়, তাহলে ক্যাটরিনা এবং ভিকির সন্তানের জন্মদিন অভিনেত্রী অনন্যা পান্ডের জন্মদিনের কাছাকাছি হতে পারে।
২০২১ সালে রাজস্থানের সওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস রিসর্ট ফোর্ট বারওয়ারায় ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তখন থেকেই তাদের দাম্পত্য জীবন নিয়ে অনুরাগীদের আগ্রহ তুঙ্গে। সূত্রটি আরও জানিয়েছে, ক্যাটরিনা ও ভিকি এই খবরটি গোপন রাখতে চেয়েছেন এবং সম্ভবত সন্তানের জন্মের পরেই তা প্রকাশ্যে আনবেন।