দূষণে হাসফাঁস অবস্থা দিল্লিবাসীর। গড় এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) দাঁড়িয়েছে ৩৫২-তে, যা ‘খুব খারাপ’ (Very Poor) বলে ধরা হয়। এই চরম পরিস্থিতি মোকাবিলায় কৃত্রিম বৃষ্টি নামানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। ক্লাউড সিডিং (Cloud Seeding) করা হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় কৃত্রিম বৃষ্টি হয়নি দিল্লিতে।ব্যর্থ হলো ক্লাউড সিডিং:আইআইটি কানপুরের ডিরেক্টর মণীন্দ্র আগরওয়াল জানান, দূষণ কমাতে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর জন্য মঙ্গলবার ক্লাউড সিডিং করা হয়েছিল। কিন্তু মেঘে পর্যাপ্ত জলীয় বাষ্প ছিল না।তিনি বলেন, “ক্লাউড সিডিংয়ে মাত্র ২০ শতাংশ সিলভার আয়োডাইড মেশানো হয়েছিল। বাকিটা রক সল্ট ও সাধারণ নুন ব্যবহার করা হয়েছিল। মোট ১৪টি ফ্লেয়ার ছোড়া হয়েছিল, তবে মেঘে পর্যাপ্ত জলীয় বাষ্প না থাকায়, বৃষ্টি নামেনি।”দূষণে মানুষের শারীরিক সমস্যা:পাল্লা দিয়ে বেড়েছে বায়ু দূষণ, যার ফলে স্মগের জেরে মানুষের মধ্যে শারীরিক সমস্যা শুরু হয়েছে। চোখে জ্বালা, শ্বাস নিতে সমস্যা, মাথা যন্ত্রণার সঙ্গেই বেড়েছে শ্বাসকষ্টের সমস্যাও।বৃহস্পতিবার সকাল থেকেই দিল্লির একাধিক এলাকায় একিউআই সাড়ে তিনশোর উপরে উঠে যায়। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (CPCB)-এর রিপোর্টে কোথাও কোথাও বাতাসের মান ‘সিভিয়ার’ (Severe) বা অত্যন্ত খারাপ পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে।দিল্লির বিভিন্ন এলাকার AQI (বৃহস্পতিবার সকাল):এলাকাAQI (প্রায়)আনন্দ বিহার৪০৮সিআরআরআই মথুরা রোড৩৪৮দ্বারকা সেক্টর ৮৩৭৬আইজিআই এয়ারপোর্ট৩৩০আইটিও৩৭৯জাহাঙ্গীরপুরি৩৯৮জওহরলাল নেহরু স্টেডিয়াম৩৭১লোধি রোড৩৪২মুন্দকা৩৭২নজফগড়৩৪৪নারেলা৩৮০নর্থ ক্যাম্পীস, ডিইউ৩৬৬ওখলা ফেজ ২৩৭০পটপটগঞ্জ৩৯৪পান্জাবিবাগ৩৭৭পুসা রোড৩৬৩আরকে পুরম৩৮২রোহিনী৩৯৬সিরিফোর্ট৩৮৮
Home
OTHER NEWS
শ্বাস নিতে কষ্ট, চোখে জ্বালা, মাথাব্যথা! দিল্লিতে বায়ু দূষণে হাসফাঁস অবস্থা, আনন্দ বিহারে AQI ছাড়াল ৪০০





