বায়ুর পর এবার কে? সোনম-আনন্দের দ্বিতীয় সন্তানের নামে রয়েছে ‘বিরাট’ যোগ, অর্থ জানলে চমকে যাবেন!

বলিউড অভিনেত্রী সোনম কাপুর আহুজা এবং আনন্দ আহুজা তাঁদের দ্বিতীয় সন্তানের নাম প্রকাশ্যে আনলেন। বড় ছেলে ‘বায়ু’র নামের সঙ্গে এক অদ্ভুত ঐশ্বরিক এবং বৈদিক মিল রেখেই ছোট ছেলের নাম রেখেছেন এই দম্পতি। সোনম কাপুর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁদের পরিবারের নতুন সদস্যের নাম ও তার গূঢ় অর্থ ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

ছোট ছেলের নাম কী? সোনম ও আনন্দ তাঁদের দ্বিতীয় পুত্রের নাম রেখেছেন ‘রুদ্রলোক কাপুর আহুজা’ (Rudralokh Kapoor Ahuja)। ভালোবেসে তাঁকে ‘রুদ্র’ বলেও ডাকছেন পরিবারের সদস্যরা। গত ২৯ মার্চ ২০২৬, একাদশীর শুভ তিথিতে জন্ম হয়েছে ছোট রুদ্রর। অভিনেত্রী মনে করেন, বিষ্ণুর কৃপায় এবং একাদশীর পুণ্য লগ্নে তাঁর জন্ম এক আধ্যাত্মিক সংকেত।

দুই ভাইয়ের নামের বৈদিক যোগসূত্র সোনম নিজেই তাঁর পোস্টে ব্যাখ্যা করেছেন কেন এই নাম তাঁরা বেছে নিয়েছেন। বড় ছেলে বায়ুর নাম ভগবান বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত, যিনি জগতের রক্ষাকর্তা। অন্যদিকে, বেদে ‘রুদ্র’ হলেন সেই মহাশক্তি যিনি সমস্ত দুঃখের বিনাশ করেন।

অভিনেত্রীর কথায়, “রুদ্র হলেন সেই দৈব্য শক্তি যা ঝড়, শ্বাস এবং পুনর্জন্মের প্রতীক। তিনি বায়ুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বড় ছেলে বায়ু যেমন জীবনের শ্বাস বা প্রাণের প্রতীক, রুদ্র তেমনই শক্তির আধার। প্রাণ এবং শক্তি— এই দুইয়ের মিলনেই আমাদের পরিবার পূর্ণ হলো।”

অনামিকা খান্নার পোশাকে রাজকীয় অভিষেক নামকরণের ছবির জন্য সোনম বেছে নিয়েছিলেন ডিজাইনার অনামিকা খান্নার বিশেষ ফ্যশন ড্রামা। মিন্ট গ্রিন লেহেঙ্গায় সোনমকে যেমন রাজকীয় দেখাচ্ছিল, তেমনই ছোট্ট রুদ্রলোক এবং বায়ুকেও দেখা গেছে বাবার সঙ্গে ম্যাচিং করা পোশাকে।

২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন সোনম। ২০২২ সালে তাঁদের প্রথম সন্তান বায়ুর জন্ম হয়। এবার রুদ্রলোকের আগমনে কাপুর ও আহুজা পরিবারে এখন উৎসবের আমেজ। ভক্ত থেকে শুরু করে বিটাউনের তারকারা— সকলেই সোনমের এই অভিনব নামকরণের প্রশংসা করেছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy