দাঁতের ডাক্তার থেকে সরাসরি আইএএস! দিনে রোগী দেখলেন, রাতে ইউপিএসসি জয় যশভীর

ইউপিএসসি পরীক্ষায় সফল হতে ঘণ্টার পর ঘণ্টা পড়ার প্রয়োজন নেই, প্রয়োজন সঠিক কৌশল ও একাগ্রতা—এই মন্ত্রেই সাফল্যের শিখরে পৌঁছেছেন দিল্লির বাসিন্দা যশভী জৈন। পেশায় দন্তচিকিৎসক যশভী দিনভর রোগীদের চিকিৎসা করার পাশাপাশি রাতে পড়াশোনা চালিয়েই ২০২৩ সালে ইউপিএসসি পরীক্ষায় ৯৭তম র‍্যাঙ্ক অর্জন করে আইএএস অফিসার হয়েছেন।

দিল্লির গ্রেটার কৈলাশের বাসিন্দা যশভী প্রথমে ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি (বিডিএস) সম্পন্ন করেন। তাঁর মামা, যিনি ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের (আইআইএস) কর্মকর্তা ছিলেন, তাঁকে দেখেই সিভিল সার্ভিসের প্রতি যশভীর আগ্রহ জন্মায়। তবে এই কঠিন যাত্রায় তিনি সব থেকে বেশি অনুপ্রেরণা পেয়েছেন তাঁর বাবা রাজীব জৈন ও মা নীতু জৈনের কাছ থেকে।

২০২৩ সালে প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হলেও যশভী ভেঙে পড়েননি। বরং নিজের ভুলগুলো শুধরে নিয়ে ২০২৫ সালে পুনরায় পরীক্ষা দেন। তিনি বলেন, দিনের ক্লান্তি কাটিয়ে রাতে পড়াশোনা চালানো সহজ ছিল না, কিন্তু লক্ষ্য ছিল অবিচল। যশভীর মতে, প্রতিদিন একটানা ১৫ ঘণ্টা পড়ার চেয়ে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়া বেশি জরুরি। তাঁর এই অদম্য জেদ আজ হাজারো ইউপিএসসি পরীক্ষার্থীর কাছে অনুপ্রেরণার উৎস।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy