ঠিকানা বদলের খবর জানেন না সিআইডি? কালীঘাটে গিয়ে অভিষেককে নোটিস ধরাল তদন্তকারী দল

বিধানসভায় সই জালিয়াতি মামলার তদন্তে নাটকীয় মোড়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে আনুষ্ঠানিকভাবে নোটিস তুলে দিল সিআইডি। এ দিন দুপুরে সিআইডি এবং হেয়ার স্ট্রিট থানার একটি বিশেষ দল প্রথমে হরিশ মুখার্জী রোডের ‘শান্তিনিকেতন’-এ পৌঁছায়। তবে সেখানে অভিষেককে না পাওয়ায় তদন্তকারীরা কিছুটা বিভ্রান্ত হন।

তৃণমূল নেতা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন, তিনি ওই ঠিকানায় সাত বছর ধরে থাকেন না। এই মন্তব্যের কিছুক্ষণের মধ্যেই সিআইডি-র আধিকারিকরা কালীঘাট রোডে অভিষেকের বর্তমান বাসভবনের সামনে হাজির হন। নিচে নেমে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই সেই নোটিস গ্রহণ করেন।

নোটিস পাওয়ার পর অভিষেক বলেন, “তদন্তকারী আধিকারিকরা সম্ভবত আমার বর্তমান ঠিকানা সম্পর্কে অবহিত ছিলেন না, তাঁদের কাছে হয়তো ভুল তথ্য ছিল। আমি নোটিসটি পড়ার পর আইনজীবীদের সঙ্গে আলোচনা করব। যদি আমাকে হাজিরা দিতে বলা হয়, তবে নিয়ম মেনে হাজিরা দেব এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপও নেব।” বিধানসভায় সই জালিয়াতির মতো চাঞ্চল্যকর মামলায় এই আইনি নোটিস ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy