চাকরিপ্রার্থীদের জন্য বছরের সেরা সুখবর নিয়ে এল টাটা গ্রুপের অন্যতম প্রধান স্তম্ভ এবং দেশের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)। ২০২৬-২৭ অর্থবর্ষে সংস্থায় প্রায় ২৫,০০০ নতুন ফ্রেশার্স নিয়োগের কথা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সংস্থার সিইও এবং এমডি কে কৃতিবাসন জানিয়েছেন, বিশ্বজুড়ে আইটি খাতের অস্থিরতার মধ্যেও টিসিএস তাদের নিয়োগ প্রক্রিয়া বজায় রাখছে। গত তিন বছরে প্রায় ৪০ হাজারেরও বেশি ফ্রেশার্স নিয়োগের রেকর্ড গড়ার পর, এবার আরও ২৫ হাজার তরুণ মেধার জন্য দরজা খুলছে এই সংস্থা। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে কোম্পানির মুনাফা ১২.১৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৩,৭৮৪ কোটি টাকায় পৌঁছেছে।
কে কৃতিবাসন আরও জানান, বর্তমানে ডিজিটাল রূপান্তর ও নতুন প্রকল্পের চাহিদা বাড়ায় কাজের সুযোগও বৃদ্ধি পাচ্ছে। সারা দেশের বিভিন্ন শাখায় এই ২৫ হাজার ফ্রেশারকে নিয়োগ করা হবে। যদিও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি, তবে চলতি অর্থবর্ষেই এই বিশাল নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। টাটা গ্রুপে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখা তরুণ-তরুণীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।





