দেহের অঙ্গের সাথে মিল আছে এমন ১০ টি খাবার যা আমাদের শরীরের জন্য আদর্শ। সাম্প্রতিক এক গবেষণায় বিভিন্ন ফল ও সবজির সঙ্গে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের আকৃতি ও গড়নের মিল পাওয়া গেছে। দেখা গেছে, দেহের যেসব অঙ্গের সঙ্গে যে সব খাবারের আকৃতির মিল রয়েছে, ঐসব খাবার ওই অঙ্গ-প্রত্যঙ্গের জন্য আদর্শ।
কেবল আধুনিক গবেষণা নয়, ‘দ্য ডকট্রিন অব সিগনেচারস’ প্রাচীন ইউরোপিয়ান দর্শনেও উল্লেখ রয়েছে, উদ্ভিদ, প্রাণী ও খনিজ প্রায়ই তাদের আকৃতি, গঠন ও কার্যকারিতার মধ্যে সংকেত ধারণ করে। তা নিভৃতে নিজেদের উদ্দেশ্য সাধন করে। একটি জনপ্রিয় আন্তর্জাতিক ওয়েবসাইটে প্রকাশ হয়েছে এমনই #১0টি_খাবারের কথা,যার সঙ্গে আমাদের দেহাংশের মিল রয়েছে। এক নজরে দেখে খাবারগুলো কি কি।
১. টমেটো এর সাথে মিল আছে দেহের হৃৎপিণ্ড
টমেটো কেটে দু’ভাগ করলে দেখা যাবে এর ভেতরের কয়েকটি চেম্বার মিলিয়ে দেখতে অনেকটা হৃৎপিণ্ডের মতো। টমেটোতে রয়েছে লাইকোপেন। উদ্ভিজ্জ এ কেমিক্যাল বিভিন্ন হৃদরোগ ও বেশ কিছু ক্যানসারের ঝুঁকি হ্রাস করে। টমেটো যদি স্বাস্থ্যকর ফ্যাটের সঙ্গে মেশানো হয় তাহলে শরীর আরও দশগুণ ভালোভাবে লাইকোপেন শুষে নিতে পারে।
২. কলা এর সাথে মিল আছে আমাদের মুখের হাসি
কলাতে রয়েছে ট্রিপটোফেন নামক একটি প্রোটিন। যা হজমের মাধ্যমে নিউরোট্রান্সমিটারে সেরেটোনিন হরমোনে রূপান্তরিত হয়। সেরেটোনিন মস্তিষ্কের মুড রেগুলেটিং কেমিক্যাল। এ হরমোন আমাদের হাসি-আনন্দ নিয়ন্ত্রণ করে।
৩. আঙুর এর সাথে মিল আছে ফুসফুসের
ছোট ছোট শ্বাসনালীর শাখা আমাদের ফুসফুস গঠিত। ফুসফুসের গঠন এক ছড়া আঙুরের মতো। আঙুরের মতো ফল ফুসফুসের ক্যানসার প্রতিরোধ করে। আঙুরের বিচি প্রোয়ানথোসায়ানিডিন নামক একটি কেমিক্যাল বহন করে যা অ্যালার্জিজনিত কারণে অ্যাজমায় আরাম দেয়।
৪. অ্যাভোকাডো এর সাথে মিল আছে জরায়ুর
অ্যাভোকাডো ফলিক অ্যাসিডের অসাধারণ উৎস। গবেষণায় দেখা গেছে, যেসব নারী সপ্তাহে একটি অ্যাভোকাডো খান তাদের প্রি-ক্যানসারাস সার্ভিকাল ডিসপালাসিয়া হওয়ার ঝুঁকি হ্রাস করে। মজার ব্যাপার হলো। অ্যাভোকাডোর ফুল থেকে শুরু করে ফল পাকা পর্যন্ত সময় লাগে দীর্ঘ নয় মাস। যা একটি গর্ভকালের সমান।
৫. আখরোট এর সাথে মিল আছে মস্তিস্কের
আখরোটের গড়ন মস্তিষ্কের মতো। ঠিক তেমনই ভাঁজ ও রেখা। এমনকি তাদের ডান ও বাম মস্তিষ্কের মতো আকৃতিও রয়েছে। আখরোটে রয়েছে প্রচুর ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, যা মস্তিষ্কের কার্যক্ষমতাকে বাড়ায়। এটি ডিমেনশিয়া প্রতিরোধক। গবেষণায় দেখা গেছে, আখরোট আলজেইমার্স রোগীদের মস্তিষ্কে প্রোটিন বেসড প্লেক অপসারণ করে। এজন্য একে সংক্ষেপে ব্রেইনফুড বলে।
৬. মাশরুম এর সাথে মিল আছে দেহের কানের
মাশরুমের অর্ধেকটা দেখতে কিছুটা কানের মতো। খাবারে মাশরুম যোগ করলে শ্রবণশক্তি উন্নত হয়। স্বল্প সংখ্যক ভিটামিন ডি সমৃদ্ধ খাবারের মধ্যে মাশরুম একটি যা হাড় গঠনের অন্যতম মূল উপাদান।
৮. মিষ্টি আলু এর সাথে মিল আছে অগ্ন্যাশয়
মিষ্টি আলুর গড়নের সঙ্গে অগ্ন্যাশয়ের একটি শক্তিশালী মিল রয়েছে। এটি অঙ্গটিকে সুস্থ রাখার ক্ষেত্রেও কাজ করে। বিটা ক্যারোটিন সমৃদ্ধ খাবারটি শরীরের সব টিস্যুকে ক্যানসার ও বয়সজনিত ক্ষতি থেকে রেহাই দেয়। ডায়াবেটিস রোগীদের গ্লাইসেমিক ইনডেক্স ব্যালেন্স করতে সাহায্য করে।
৯. গাজর এর সাথে মিল আছে চোখের
গাজর গোল গোল করে স্লাইস করুন। দূর থেকে একটি স্লাইস দেখুন এটি দেখতে একদম চোখের মণির মতো। একটু কাছে নিলে দেখা যাবে ছোট ছোট দাগ। যেমনটা আমাদের মণিতে থাকে। ভিটামিন ও এন্টিঅক্সিডেন্টযুক্ত গাজরে রয়েছে প্ল্যান্ট কেমিক্যাল বিটা ক্যারোটিন। বিটা ক্যারোটিনের জন্যই এর রং কমলা। বিটা ক্যারোটিন চোখের জ্যোতি বাড়ায় ও ম্যাকুলার ডিজেনারেশনের বিরুদ্ধে লড়াই করে।
১০ সেলারি এর সাথে মিল আছে দেহের হাড়ের
সেলারির ডালপালার সঙ্গে হাড়ের সাদৃশ্য রয়েছে। সিলিকনের ভালো উৎস হওয়ায় এটি হাড়কে মজবুত রাখে। মজার কথা হলো, হাড়ে ২৩ শতাংশ সোডিয়াম থাকে। অন্যদিকে সেলারিতেও থাকে ২৩ শতাংশ সোডিয়াম। যখন আমাদের ডায়েটে যথেষ্ট পরিমাণে সোডিয়াম না থাকে তখন শরীর হাড় থেকে সোডিয়াম ব্যবহার করতে শুরু করে। ফলে হাড় দুর্বল হয়ে যায়।