মেদ ঝরবে, কমবে ভুঁড়ি যদি প্রতিদিন নিয়ম করে খান এই সব ফল

বেশ কিছু ফল শরীরের মেদের সঙ্গে লড়তে বিশেষ সাহায্য করে। রইল সে সবের হদিশ।

কমলালেবু: শীতের ফল বলতেই আমরা কমলালেবুকে বুঝি। এতে থাকা ফাইবার পেট অনেক ক্ষণ ভরা রাখে, ফলে খিদে কম পায়। এর ভিটামিন সি রোগ প্রতিরোধ করতে সাহায্য করে।

আঙুর: শীতের আর এক উপকারী ফল আঙুর। ‘জার্নাল অব ওবেসিটি’-তে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, আঙুর শরীরে ফ্যাট সেল জমতে বাধা দেয়৷ তাই শীতে প্রতি দিন কয়েক টুকরো আঙুর মেদ কমাতে বিশেষ কাজে আসে।

বেদানা: প্রচুর পরিমাণে ফাইবার থাকার উপকারিতা যেমন এই ফল থেকে পাওয়া যায়, তেমনই এই ফল লো ক্যালোরির। তাই ওজন কমাতে বিশেষ কাজে আসে বেদানা।

সবেদা: মেটাবলিজম রেট বাড়িয়ে শরীরকে সুস্থ রাখার পাশাপাশি ফ্যাট গলাতে বিশেষ কাজে আসে এই ফল। এর মধ্যে থাকা ফাইবার পেট ভরা রেখে খিদে নিয়ন্ত্রণ করে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy