গরমকালে ঘাম হওয়া স্বাভাবিক হলেও, অতিরিক্ত ঘাম অনেক সময় অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলতে পারে। যাদের ঘাম বেশি হয়, তাদের পোশাক ভিজে যাওয়া থেকে শুরু করে ঘামের কারণে সৃষ্ট উৎকট গন্ধের সমস্যায় ভুগতে হয়। যদিও ঘাম শরীরের টক্সিন বের করে দিতে সাহায্য করে, তবে অতিরিক্ত ঘাম স্নায়ুগ্রন্থির অতিরিক্ত সক্রিয়তা, ডায়াবেটিস, থাইরয়েড, মেনোপজ কিংবা উদ্বেগের কারণেও হতে পারে।
এই অতিরিক্ত ঘাম থেকে মুক্তি পেতে কিছু সহজ ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতে পারেন:
অভ্যন্তরীণ সমাধান:
১. মেথি ভেজানো জল: অতিরিক্ত ঘামের সমস্যা দূর করতে মেথি ভেজানো জল খুবই কার্যকরী। এক চা চামচ মেথি এক গ্লাস জলে সারারাত ভিজিয়ে রাখুন। পরদিন সকালে উঠে সেই জলটুকু ছেঁকে খালি পেটে পান করুন। ২. কিশমিশ: রাতে ঘুমাতে যাওয়ার আগে কয়েকটি কিশমিশ জলে ভিজিয়ে রাখুন এবং সকালে সেই জলটুকু খেয়ে নিন।
বাহ্যিক সমাধান:
১. বিশেষ ভেষজ মিশ্রণ: অতিরিক্ত ঘাম থেকে মুক্তি পেতে একটি বিশেষ মিশ্রণ ব্যবহার করতে পারেন: সারিভা, চন্দন, আমলকির গুঁড়া এবং গোলাপ জল একসঙ্গে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। এটি ভালোভাবে গায়ে লাগিয়ে রাখুন এবং প্রায় বিশ মিনিট পর ধুয়ে ফেলুন। ২. চন্দনের ব্যবহার: চন্দন অতিরিক্ত ঘামের সমস্যা কমাতে অত্যন্ত কার্যকর। চন্দন বেটে নিন এবং শরীরের যে স্থানে ঘাম বেশি হয়, সেখানে প্রায় আধা ঘণ্টার জন্য লাগিয়ে রাখুন।
খাবারে যেসব পরিবর্তন আনবেন:
-
ঝাল ও টক নয়: অতিরিক্ত ঝাল এবং টক জাতীয় খাবার খাওয়া বন্ধ করে দিন। এর পরিবর্তে অল্প তেল-মসলায় তৈরি খাবার খান।
-
খাবারের তাপমাত্রা: খুব বেশি গরম খাবার খাওয়া থেকে বিরত থাকুন। স্বাভাবিক বা সাধারণ তাপমাত্রার খাবার খান।
-
তেতো ও মিষ্টি: সম্ভব হলে তেতো এবং মিষ্টি জাতীয় খাবার খাদ্যতালিকায় একটু বেশি রাখুন। এতে ঘামের সমস্যা নিয়ন্ত্রণে থাকবে।