WHO-র লবন খাওয়ার নতুন নির্দেশিকা: আপনার স্বাস্থ্যের জন্য ঝুঁকি কমাতে এটি করুন

গোটা বিশ্বে মানুষ প্রয়োজনের চেয়ে বেশি লবণ খায়, খুব কম মানুষই আছেন যাঁরা দিনে কতটা নুন খাচ্ছেন তার হিসেব রাখেন। অত্যধিক লবণ কোন কোন সমস্যার জন্ম দেয় দেখে নিন।

​বেশি নুন মানেই ঝুঁকি
নুন দুটো জিনিস থেকে প্রস্তুত করা হয়, সোডিয়াম এবং পটাশিয়াম। WHO-র মতে, আমরা যে নুন খাই তাতে সোডিয়ামের পরিমাণ অনেক বেশি, অন্যদিকে পটাশিয়াম খুবই কম। সোডিয়াম অতিরিক্ত গ্রহণ করলে মানুষ উচ্চ রক্তচাপের শিকার হয় এবং তা থেকে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তে পারে। অতিরিক্ত নুন খেলেও শরীরে ক্যালশিয়ামের ঘাটতি দেখা দেয়, যার ফলে বয়সের আগেই হাড় দুর্বল হয়ে যায়।

​অতিরিক্ত নুন বিপদ কী?
অনেকেই আছেন যাদের খাবারে নুন যোগ করার অভ্যাস আছে। এতে করে তারা নাকি খাবারে স্বাদ পায়! অথচ তাঁদের শরীর ফুলে যাওয়া মতো সমস্যআ দেখায়। অনেক গবেষণার দেখা গিয়েছে, বেশি নুন খেলে পাকস্থলীর ক্যানসারেরও ঝুঁকি বাড়ে।
দিনে কতটা লবণ খাওয়া উচিত​
WHO-এর মতে, আমাদের মধ্যে বেশিরভাগই মানুষই অত্যধিক নুন খাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতিদিন ৫ গ্রামের বেশি নুন খাওয়া উচিত নয়। আপনি যদি সহজ উপায়ে বুঝতে চান তবে মনে রাখবেন যে আপনার প্রতিটি খাবারে সামান্য নুন থাকা উচিত। এর বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy