সকাল সকাল যৌনতা কেন উপকারী? বিশেষজ্ঞেরা যা বলছেন

ঘুম থেকে উঠে শরীর ও মনকে সতেজ রাখার জন্য সাধারণত আমরা শরীরচর্চা বা প্রাতঃরাশের ওপর নির্ভর করি। কিন্তু বিশেষজ্ঞদের মতে, সকালের কিছু অন্তরঙ্গ মুহূর্ত শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অত্যন্ত উপকারী হতে পারে। বিবাহিত জীবনের ক্ষেত্রে যদি কেউ সকালে, খালি পেটে শারীরিক সম্পর্কে লিপ্ত হন, তাহলে এর মাধ্যমে শরীরের বিভিন্ন ধরনের উন্নতি হওয়া সম্ভব।
চিকিৎসকদের মতে, নিয়মিত ভোরবেলায় অন্তরঙ্গ হলে হৃদরোগের ঝুঁকি কমে। এটি এক ধরনের হালকা ব্যায়ামের কাজ করে, যা ক্যালোরি ঝরাতে সাহায্য করে এবং শরীরকে ফিট রাখতে সহায়তা করে। গবেষণা থেকে জানা গেছে, যারা সপ্তাহে অন্তত তিনবার যৌন মিলনে লিপ্ত হন, তাদের হৃদযন্ত্রের স্বাস্থ্যের উন্নতি হয় এবং মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়।
শারীরিক মিলনের ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। এটি শরীরে অ্যান্টিবডির পরিমাণ বৃদ্ধি করে, যা বিভিন্ন রোগ থেকে শরীরকে রক্ষা করে। এছাড়া, মানসিক চাপ এবং তার কারণে সৃষ্ট উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগা মানুষের জন্য এটি বিশেষ উপকারী। অন্তরঙ্গ সম্পর্ক মনকে শান্ত করে এবং উদ্বেগ কমাতে সাহায্য করে।
দিনের শুরুতে সঙ্গীর সঙ্গে এই ধরনের ঘনিষ্ঠতা মানসিক স্বাস্থ্যকেও ভালো রাখে। এতে মনের সুখ বাড়ে এবং পুরো দিনটি ভালো কাটানোর জন্য একটি ইতিবাচক মানসিকতা তৈরি হয়। তাই, শুধু শারীরিক নয়, মানসিক সুস্থতার জন্যও সকালের এই অভ্যাসকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।