মুখে ব্রণ হলে যা মাখা উচিত ,জেনেনিন ছেলে ও মেয়েরা

স্ক্রাবিং

সমপরিমাণ চিনি ও নারকেল তেল মিশিয়ে ত্বকে ঘষুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।

অ্যাপেল সিডার ভিনেগার

তিন ভাগ জল ও এক ভাগ ভিনেগার মিশিয়ে পরিষ্কার ত্বকে লাগান। ২০ সেকেন্ড পর ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা জেল

ত্বক পরিষ্কার করে ময়েশ্চারাইজার হিসেবে লাগান অ্যালোভেরা জেল। দিনে কয়েকবার এটি ব্যবহার করতে পারেন।

মধু ও দারচিনি

দুই টেবিল চামচ মধুর সঙ্গে এক চা চামচ দারচিনির গুঁড়া মিশিয়ে পরিষ্কার ত্বকে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

গ্রিন টি

ফুটন্ত জলে গ্রিন টি ব্যাগ রেখে দিন ৫ মিনিট। ঠাণ্ডা হলে লিকার দিয়ে ত্বক ধুয়ে ফেলুন। মুখ মুছবেন না। প্রাকৃতিক বাতাসে শুকিয়ে গেলে জলের ঝাপটায় ধুয়ে ফেলুন ত্বক।