ভুল ধারণা ভেঙে দিচ্ছে গবেষণা, চিনি ছাড়া কফি পান করা স্বাস্থ্যের জন্য উপকারী

অনেকের মনে একটি ভুল ধারণা রয়েছে যে, ব্ল্যাক কফি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই ধারণাটি সম্পূর্ণ ভুল। বরং, চিনি ছাড়া ব্ল্যাক কফি পান করলে শরীর ও মন দুই-ই সুস্থ থাকে। একটি গবেষণায় দেখা গেছে, চিনি ছাড়া কফি পানে রয়েছে নানা ধরনের স্বাস্থ্য উপকারিতা।
বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন দুই কাপ চিনি ছাড়া ব্ল্যাক কফি পান করা যেতে পারে—এক কাপ সকালে নাস্তার পর এবং আরেক কাপ সন্ধ্যায়। এক কাপ কফিতে প্রায় ৬০ শতাংশ পুষ্টি, ২০ শতাংশ ভিটামিন এবং ১০ শতাংশ খনিজ ও ক্যালরি থাকে, যা হার্টের পাশাপাশি শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের জন্যও উপকারী।
ব্ল্যাক কফির কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতা:
১. স্মৃতিশক্তি বৃদ্ধি: কফি মস্তিষ্ককে সচল রাখতে সাহায্য করে, যার ফলে স্মৃতিশক্তি বাড়ে। এটি স্নায়ুতন্ত্রকেও সক্রিয় রাখে, যা মানসিক কর্মক্ষমতা বাড়ায়।
২. ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস: কফিতে এমন কিছু উপাদান রয়েছে যা রক্তে শর্করার পরিমাণ কমাতে সাহায্য করে এবং শরীরের মেটাবলিজম বৃদ্ধি করে। নিয়মিত কফি পানে টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি প্রায় ৭ শতাংশ পর্যন্ত কমে যায়।
৩. পেট পরিষ্কার: ব্ল্যাক কফি ঘন ঘন প্রস্রাব হতে সাহায্য করে। এর মাধ্যমে শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ এবং ব্যাকটেরিয়া বেরিয়ে যায়, যা শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখে।
৪. ওজন নিয়ন্ত্রণ: ব্ল্যাক কফি ওজন কমাতে দারুণ কার্যকর। এটি শরীরের মেটাবলিজম প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেয় এবং পেটে জমে থাকা চর্বি গলাতে সাহায্য করে।
৫. ক্যান্সারের ঝুঁকি হ্রাস: কিছু গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত ব্ল্যাক কফি পান করেন, তাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায়। প্রতিদিন চার কাপ কফি পান করলে পুরুষদের ক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকি ২০ শতাংশ এবং নারীদের ক্ষেত্রে ২৫ শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারে।
৬. হৃদযন্ত্রের সুস্থতা: ব্ল্যাক কফি শরীরের প্রদাহ কমিয়ে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে। চিনি ছাড়া ব্ল্যাক কফি হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে।
৭. মন ভালো রাখা: এক কাপ ব্ল্যাক কফি মুহূর্তেই আপনার মন ভালো করে দিতে পারে। এতে থাকা ক্যাফেইন স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে এবং মনকে ফুরফুরে ও খুশি রাখে।
সুতরাং, ব্ল্যাক কফিকে ক্ষতিকর মনে না করে, এটি সঠিক পরিমাণে এবং চিনি ছাড়া পান করলে অনেক শারীরিক উপকারিতা পাওয়া সম্ভব।