বয়স্কদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এর জন্য যা যা জানা জরুরি, একনজরে দেখেনিন

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে যায়। তাই এই দিনগুলোতে ওষুধ ছাড়া কোনো রোগ ভালো হতে চায় না। এই দিনগুলোতে খাদ্যাভ্যাসে নজর না দিলে এই করোনাকালে বিপদ বাড়তে পারে।

এই দিনগুলোতে শরীরে পটাসিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন ডি, ভিটামিন বি১২ পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করা উচিত।

লবণের বদলে স্বাদের জন্য মশলা এবং হার্বস ব্যবহার করুন। টাটকা ফল ও সবজি খান।

দিনে অন্তত তিন কাপ ফ্যাট- ফ্রি বা কম ফ্যাট যুক্ত দুধ খাওয়া উচিত।

ভিটামিন বি১২ সমৃদ্ধ খাবার যেমন টক দই, সোয়া-মিল্ক সামুদ্রিক মাছ ইত্যাদি খান তাতে ক্লান্তি, অ্যানিমিয়া ও ভুলে যাওয়ার প্রবণতা কমবে।

বয়স বাড়লে মানুষের মেটাবলিসম বা হজমের ক্ষমতা কমে যায়। যারা ব্যায়াম করেন না বা কম পরিশ্রম করেন তাদের ক্ষেত্রে এটি আরো বেশি করে প্রযোজ্য কারণ শরীরের তখন ক্যালোরি ক্ষয় করার ক্ষমতা কমে যায়। তাই পরিমাণ মতো খেয়ে শরীরের সঠিক ওজন বজায় রাখা জরুরি।

বয়স হলে অনেকেরই দাঁতের সমস্যা হয় এবং তাদের হালকা ও নরম খাবার খাওয়া উচিত।

অনেক সময় বয়সকালে লোকেরা অবসাদে ভোগেন তাই খাওয়া কমিয়ে দেন আবার অনেকে বেশি খান। দুটোর কোনোটাই ভালো নয়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy