নিয়মিত চকলেট খেলেই মিলবে এই উপকার গুলি, জানলে চমকে যাবেন

চকলেট নামটি শুনলে ছোট-বড় সবাই খুশি হয়ে যায়! পুরো বিশ্বেই আছে চকলেটের কদর। অনেকেই বলে থাকেন, চকলেট খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। এমনকি চকলেট খেলে না-কি দাঁতে পোকা ধরে! এ ধারণা ভুল। কারণ ডার্ক চকলেটের আছে অনেক স্বাস্থ্য উপকারিতা। এতে আছে শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট, ফাইবার, আয়রন, ম্যাগনেসিয়াম, কপার, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, ফসফরাস, জিংক এবং সেলেনিয়াম। ডার্ক চকলেট গ্রহণের পরপরই শরীর থেকে টক্সিক উপাদান বের হয়ে যায়। ফলে দেহের ক্যান্সার সেল জন্ম নেওয়ার আশঙ্কা একেবারে কমে যায়। এ ছাড়াও ডার্ক চকলেট খেলে শরীরে যেসব উপকারিতা মিলবে জেনে নিন-

>> ডার্ক চকলেটে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট। যা শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী কর।

>> চকলেট তৈরির মূল উপাদান হলো কোকোয়া। যা ফ্লাভিনয়েডে ভরপুর। এই উপাদানটি ত্বককে সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা করে।

>> চকলেটটি খাওয়ার পরপরই শরীরে বিভিন্ন পুষ্টি উপাদানের যোগান হয়। এতে করে সারা শরীরে রক্তের প্রভাব বেড়ে যায়।

>> নিয়মিত ডার্ক চকলেট খেলে চুল মজবুত। হয় সেইসঙ্গে চুল পড়ার সমস্যাও কমতে শুরু করে।

>> চকলেটে থাকা ফ্লেবোনয়েড ব্রেন ফাংশনের উন্নতি ঘটায়। এর ফলে স্মৃতিশক্তি এবং মনযোগেরও বিকাশ ঘটে।

>> নিয়মিত ডার্ক চকলেট খাওয়া শুরু করে শরীরের অ্যান্টি-অক্সিডেন্টের মাত্রা বৃদ্ধি পায়। এর ফলে দেহের ক্ষতিকর টক্সিক উপাদান বেরিয়ে যায়।

>> এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট বিভিন্ন ক্যান্সার প্রতিরোধ করে। তেমনি জটিল রোগও ধারে কাছেও ঘেঁষতে দেয় না।

>> অ্যান্টি-অক্সিডেন্ট হার্টের কর্মক্ষমতা বাড়াতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। আর একবার হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটলে, পুরো শরীরই সুস্থ থাকে।

>> ডার্ক চকলেটে দুই ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। একটি হলো ফ্লেবোনয়েড এবং অন্যটি, যা শরীরের গঠনে সাহায্য করে থাকে।

>> এতে থাকা ফ্লেবোনয়েড রক্তের প্রবাহ এত মাত্রায় বাড়িয়ে দেয়, যে রক্ত জমাট বাঁধার আশঙ্কাও একেবারে কমে যায়। ফলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের সম্ভাবনা কমে।

>> গবেষণায় দেখা গেছে, টানা ৮ সপ্তাহ ডার্ক চকলেট খেলে রক্তে সুগারের মাত্রা কমতে শুরু করে। সেইসঙ্গে রক্তচাপও স্বাভাবিক হয়ে যায়।

>> ডার্ক চকলেটের পলিফেনলস রক্তে উপস্থিত খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। সেই সঙ্গে উপকারি কোলেস্টেরল বা এইচডিএল কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধিতেও বিশেষ ভূমিকা নেয়।

>> মানসিক সুস্থতাও মেলে চকলেট খেলে। এটি গ্রহণের পর নিমেষেই মন ভালো হয়ে যায়। চকলেটে থাকা পলিফেনল বিষণ্ণতা ও দুশ্চিন্তা দূর করতে সাহায্য করে।

সেইসঙ্গে চকলেট খেলে প্রাকৃতিকভাবেই আমাদের শরীরে সেরাটনিনের মাত্রা বৃদ্ধি পায়। এই সেরাটনিনই আমাদের মস্তিষ্কে ভালো অনুভূতি জাগায়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy