নারকেল তেল শুধুই ত্বক-চুলের জন্য? ডায়েটে নারকেল তেল যোগ করলে হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কেন?

বিভিন্ন ধরণের রান্নায় সয়াবিন তেল, সরিষার তেল, অলিভ অয়েল কিংবা রাইস ব্রান অয়েল অহরহ ব্যবহার করা হলেও, নারকেল তেলের ব্যবহার সাধারণত ত্বক কিংবা চুলের যত্নের মাঝেই সীমাবদ্ধ থাকে। তবে স্বাস্থ্য বিশারদদের মতে, খাদ্য তালিকায় নারকেল তেল রাখার ফলে:
হজমশক্তি বৃদ্ধি পাওয়া।
শারীরিক চাপ কমে যাওয়া।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়া।
রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে থাকা।
ত্বক ও চুল সুস্থ থাকার মতো ইতিবাচক পরিবর্তনগুলো দেখা দেয়।
প্রতিদিনের খাদ্য তালিকায় নারকেল তেল যোগ করার চমৎকার ৩টি উপায় নিচে দেওয়া হলো:
১. বেকিং-এ ব্যবহার করুন:
কেক বা অন্যান্য খাবার বেক করার সময় ভেজিটেবল, অলিভ অয়েল কিংবা সয়াবিন অয়েল ব্যবহারের পরিবর্তে এখন থেকে নারকেল তেল ব্যবহার করুন।
মিষ্টি রান্নায় তো বটেই, ঝাল রান্নাতেও নারকেল তেলের ব্যবহারে খাবার মজাদার হবে এবং স্বাস্থ্যকর হবে।
২. পানীয়তে নারকেল তেল:
মাখন অথবা অন্যান্য তেলের পরিবর্তে খুব সহজেই নারকেল তেল ব্যবহার করা যায়।
স্মুদির ক্রিমি টেক্সচার ও স্বাদে ভিন্নতা আনতে এটি ব্যবহার করা শুরু করেছে অনেকে। বিশেষ করে গরম কোনো পানীয়র টেক্সচার ঘন ও ক্রিমি করতে চাইলে নারকেল তেল ব্যবহার সবচেয়ে উত্তম।
৩. সালাদে ব্যবহার করুন:
সালাদ ড্রেসিং কিংবা সরিষার তেলের পরিবর্তে নারকেল তেল দিয়ে সালাদ তৈরি করুন।
এতে সালাদের স্বাদে ভিন্নতা আসার পাশাপাশি সালাদের পুষ্টিগুণ বৃদ্ধিতেও সাহায্য করবে নারকেল তেল।