ডার্ক সার্কল আর আই ব্যাগ নিয়ে চিন্তিত? সমস্যার সমাধান করুন এই উপায়েই

ডার্ক সার্কল নানা কারণে হতে পারে, অপর্যাপ্ত ঘুম, বেশি মাত্রায় কম্পিউটার বা মোবাইল ব্যবহার, অতিরিক্ত স্ট্রেস এবং দুশ্চিন্তা। এখন বেশির ভাগ মানুষেরই রাতে বেশিক্ষণ জেগে থাকার অভ্যেস আর আমাদের মতো ১৯-২০ হলে তো আর কথাই নেই। কিন্তু বাধ সাধে সৌন্দর্যের চিন্তা, ডার্ক সার্কল এবং আই ব্যাগ চোখের সৌন্দর্যের ব্যাঘাত ঘটায়। তা হলে উপায়? সমাধান এখন ঘরেই! ছোট্ট কিছু কিছু উপকরণ ডার্ক সার্কল কম করতে পারে তোমাদের।

প্রথমেই একটা ছোট্ট নির্দেশ, ঘুমের পরিমাণ বাড়াতে হবে। ঘুম কম হলে কিন্তু এই সমস্যার সমাধান সম্ভব নয়। পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলে একটা পাতলা চামড়ার সৃষ্টি হয় চোখের নীচে। দরকার পড়লে এক থেকে দু’ঘণ্টা ঘুম বেশিও হতে পারে।

✓ টি ব্যাগ : অবশ্যই ঠান্ডা হতে হবে টি ব্যাগ। জলে ভিজিয়ে রাখার পর প্রায় ২০ মিনিট মতো ফ্রিজে রেখে দিতে হবে টি ব্যাগগুলো। তারপর বের করে এনে চোখের ওপর রেখে দিতে হবে ১০ থেকে ১৫ মিনিট মতো। সরিয়ে নেওয়ার পর তুলো জলে ভিজিয়ে মুছে নিতে হবে।

✓ শসা এবং লেবুর রস : শসা অল্প থেঁতো করে নিতে হবে, তার সঙ্গে লেবুর রস মিশিয়ে নিতে হবে। ডার্ক সার্কল এরিয়ায় অ্যাপ্লাই করে রেখে দিতে হবে ১৫ মিনিট মতো। অল্প উষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।

✓ টমেটো : টমেটো জুস বের করে নিয়ে তাতে তুলো ভিজিয়ে রাখতে হবে পাঁচমিনিট। চোখের নীচের অংশে সেই তুলো লাগিয়ে রাখতে হবে ২০ মিনিট মতো। তুলো সরিয়ে নিয়ে তারপর হালকা হাতে মাসাজ করে ধুয়ে ফেলতে হবে।

✓ গোলাপ জল : গোলাপ জল, আমাদের সম্পূর্ণ স্কিনের যত্নেই বেশ কার্যকরী। গোলাপ জল তুলোয় ভিজিয়ে চোখের সম্পূর্ণ অংশে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ। রোজই ব্যবহার করতে পার এবং রাতে ব্যবহার করলে বেশি ভাল!

✓ হলুদ এবং দুধ : কাঁচা দুধ চোখের ডার্ক সার্কলের সমস্যায় বেশ কার্যকরী। কাঁচা দুধের সঙ্গে হলুদ মিশিয়ে থিক প্যাক বানাতে হবে। চোখের নীচের অংশে অ্যাপ্লাই করে রেখে দিতে হবে ১৫ মিনিট। ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।

তা হলে আর কী, ট্রাই করে জানিয়ো কিন্তু !