Tips : নিজেকে ফিট অ্যান্ড ফাইন রাখতে কী কী খাবেন? জেনেনিন

তোমাদের প্রতিদিনের খাবারের মধ্যেই এমন কিছু নির্দিষ্ট খাবার আছে , যেগুলো তোমাদের সাহায্য করতে পারে , নিজেকে ফিট রাখতে! তাহলে চল দেখে নি সেগুলো ঠিক কি কী
ডিম : একটা গোটা ডিম , প্রচণ্ড মাত্রায় ক্যালোরি কমাতে সাহায্য করে। তবে ডিম বেশি পরিমাণে খাওয়া একদমই উচিত নয়। ডিমে নিউট্রিয়েন্টস এত বেশি মাত্রায় থাকে , যে এটি এনার্জি প্রচুর মাত্রায় দেয় , এবং সহজেই খাবারের ইচ্ছে বাড়িয়ে তোলে।
বাঁধাকপি এবং ফুলকপি : শীতকালীন সবজি হলেও , এখন বছরের বেশিরভাগ সময় পাওয়া যায়। এই দুটিতে ফাইবার এর পরিমাণ প্রচুর বেশি থাকে , অল্প প্রোটিন এবং লো ফ্যাট ডেনসিটি থাকে। তাই ফ্যাট ফ্রি হিসেবে খেতেই পারো।
চিকেন ব্রেস্ট : চিকেন ব্রেস্ট , লো ফ্যাট খাবারগুলির মধ্যে বেশ জনপ্রিয় একটি খাবার। চিকেন ব্রেস্টের মধ্যে ফ্যাট সবচেয়ে কম পরিমাণে থাকে , এবং প্রায় ৪০% ক্যালোরি কমাতে এটা সাহায্য করে , তাই চিকেন ব্রেস্ট খুব হেল্পফুল।
বাদাম : বাদাম খুবই পুষ্টিকর ও কার্যকরী শরীরের পক্ষে। বাদামে প্রোটিন / ফাইবার থাকে এবং এটি শরীরে মেটাবলিজম বৃদ্ধি করে , শরীরের টক্সিক পদার্থ দুর করে।
গ্রিন টি : এখন ঘরে ঘরে প্রায় গ্রিন টি। গ্রিন টি ওয়েট লস করতে বেশ কার্যকরী। এটির মেটাবলিজম বৃদ্ধি ক্ষমতা খুব বেশি , সারাদিনে এটি একবার অন্তত খাওয়া উচিত।
হোল গ্রেন্স-এর মধ্যে ওটস বা ডালিয়া দুটোই খেতে পারো , বা যাদের একটু চিজ পছন্দ তারা কটেজ চিজ খুব অল্প মাত্রায় খেতে পারো , লো ফ্যাট হিসেবে কটেজ চিজ বেশ ভাল। তাই সারা সপ্তাহে নিজেকে ফিট রাখো , ব্যালান্সে রাখো আর সুস্থ রাখো।