টক দই কেন ‘শত গুণের আধার’? হজম শক্তি, হার্ট ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই প্রো-বায়োটিক খাবারের ১০টি উপকারিতা

সুস্বাস্থ্যের জন্য রোগকে প্রতিরোধ করার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে খাদ্য। এমন কিছু খাদ্য আছে যা একই সাথে শত গুণের আধার—তেমনই একটা খাবার হচ্ছে টক দই (Curd/Yogurt)। টক দইয়ে আছে আমিষ, ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম ও পটাশ এবং অসংখ্য উপকারী ব্যাকটেরিয়া।
পরিপাকতন্ত্র ও রোগ প্রতিরোধ ক্ষমতা: মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতার প্রায় ৭০ ভাগ ইমিউন সেল পরিপাকতন্ত্রের (Digestive System) গায়ে অবস্থান করে। এখান থেকেই ক্ষতিকর ব্যাকটেরিয়া শনাক্তকারী অ্যান্টিবডি ও কোষ তৈরি হয়। টক দইয়ের মতো প্রো-বায়োটিক (Pro-biotic) খাবার খেলে এই উপকারী ব্যাকটেরিয়াকে সাহায্য করা যায়।
টক দইয়ের ১০টি অসাধারণ উপকারিতা:
১. হাড় ও দাঁতের গঠন: এতে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ও ভিটামিন ডি, যা হাড় ও দাঁতের গঠনে সহায়ক। ক্যালসিয়ামের অভাবে ভোগা মহিলাদের জন্য এটি বিশেষভাবে প্রয়োজনীয়।
২. হজম শক্তি বৃদ্ধি: টক দইয়ের উপকারী ব্যাকটেরিয়া শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এবং হজম শক্তি বৃদ্ধি করে।
৩. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: টক দই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা (Immunity) বাড়ায়। এছাড়া ঠান্ডা, সর্দি, জ্বরকে দূরে রাখে।
৪. কোষ্টকাঠিন্য ও ডায়রিয়া প্রতিরোধ: টক দইয়ে আছে ল্যাকটিক অ্যাসিড, যা কোষ্টকাঠিন্য দূর করে ও ডায়রিয়া প্রতিরোধ করে। এটি কোলন ক্যান্সারের রোগীদের খাদ্য হিসাবেও উপকারী।
৫. দুধ হজমের বিকল্প: যারা দুধ খেতে পারেন না বা দুধ যাদের সহজে হজম হয় না, তারা অনায়াসেই টক দই খেতে পারেন। কারণ টক দইয়ের আমিষ দুধের চেয়ে সহজে ও কম সময়ে হজম হয়।
৬. ওজন নিয়ন্ত্রণ: টক দই ওজন কমাতেও সাহায্য করে। এর আমিষের কারণে পেট ভরা বোধ হয় ও শক্তি পাওয়া যায়, ফলে অতিরিক্ত খাবার গ্রহণ করতে ইচ্ছে করে না।
৭. উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ: প্রতিদিন মাত্র এক কাপ করে টক দই খেলে উচ্চ রক্তচাপ প্রায় এক তৃতীয়াংশ কমে যায় এবং স্বাভাবিক হয়ে আসে।
৮. খারাপ কোলেস্টেরল হ্রাস: এটি রক্তের খারাপ কোলেস্টেরলের (LDL) মাত্রাও কমিয়ে দেয়, যা হার্টের অসুখ ও ডায়াবেটিসের রোগীদের জন্য উপকারী।
৯. টক্সিন দূরীকরণ ও বার্ধক্য রোধ: টক দই শরীরে টক্সিন জমতে দেয় না। ফলে অন্ত্রনালী পরিষ্কার থাকে, যা শরীরকে সুস্থ রাখে ও বার্ধক্য রোধে সাহায্য করে।
১০. হার্ট ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ: নিয়মিত টক দই খেলে হার্টের অসুখ ও ডায়াবেটিসের মতো জটিল রোগ নিয়ন্ত্রণে থাকে।
টক দই খাওয়ার জনপ্রিয় পদ্ধতি:
বোরহানি: টক দইয়ের ভিতর বিট লবণ, গোল মরিচ গুঁড়া, পুদিনা বাটা ইত্যাদি দিয়ে তৈরী বোরহানি অত্যন্ত সুস্বাদু ও স্বাস্থ্যকর। তেঁতুলের রস ও জিরা গুঁড়াও মেশানো যায়।
সালাদ: টমাটো, শসা, গাজর ইত্যাদি কেটে টক দই মিশিয়ে তার সাথে বিট লবণ, গোল মরিচের গুঁড়া যোগ করে খাওয়া যায়।
ফলের সঙ্গে: বিভিন্ন ফল কেটে টক দই সহযোগেও খাওয়া যায়।
নিয়মিতভাবে টক দই খেলে আমাদের শরীর থাকবে অনেক রোগমুক্ত, সতেজ ও স্বাভাবিক।