ঝাল খেলে কি সত্যিই ক্ষতি হয়? হার্ট অ্যাটাক ও অকালমৃত্যুর ঝুঁকি ৪০% কমাতে প্রতিদিন একটি করে কাঁচা মরিচ খান

অনেকেই ঝাল খাবার পছন্দ করেন, আবার কেউ কেউ একেবারেই পারেন না। অতিরিক্ত ঝাল খেলে পেটে সমস্যা দেখা দিতে পারে বলে অনেকে মরিচ খাওয়া এড়িয়ে চলেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, রান্নায় অপরিহার্য এই উপাদানটি খাবারের স্বাদ ও পুষ্টিগুণ বাড়াতে সত্যি অনন্য। বরং, এটি মৃত্যুঝুঁকি কমাতে পারে।
কাঁচা মরিচের আশ্চর্য উপকারিতা:
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: কাঁচা মরিচে আছে বিটা-ক্যারোটিন, অ্যান্টি-অক্সিডেন্ট ও এন্ডোরফিনের মতো উপকারী পুষ্টিগুণ, যা শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়িয়ে তোলে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে।
হৃদরোগের ঝুঁকি হ্রাস: ইতালিয়ান একাডেমির গবেষকরা ৮ বছরের দীর্ঘ গবেষণার পর দাবি করেছেন, প্রতি সপ্তাহে যারা চারবার কাঁচা মরিচ খেয়েছেন, তাদের অকালমৃত্যু ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অন্যদের তুলনায় ৪০ শতাংশ কম থাকে। এটি হৃদ্যন্ত্রকে ভালো রাখে ও রক্তসঞ্চালন বাড়ায়।
ডায়াবেটিস নিয়ন্ত্রণ: কাঁচা মরিচের মধ্যে থাকা উপাদান রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং ইনসুলিন লেভেল বজায় রাখে, ফলে এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সমানভাবে উপকারী।
ওজন কমায়: যারা জিমে গিয়েও ওজন কমাতে পারছেন না, তারা প্রতিদিন একটি কাঁচা মরিচ খেয়ে অতিরিক্ত ফ্যাট ঝরাতে পারেন। কাঁচা মরিচ ঘাম তৈরি করে শরীরের জমে থাকা ক্যালোরি পুড়িয়ে বাড়তি ওজন কমিয়ে আনে।
অন্যান্য সুবিধা: ক্যান্সার নিরাময় ও মানসিক অবসাদ কমাতেও কাঁচা মরিচ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি হাড় ও দাঁতকে মজবুত করে এবং সাইনাসের সমস্যা থেকেও মুক্তি দিতে পারে।
কাঁচা মরিচ বনাম শুকনো মরিচ:
শুকনো মরিচে ভিটামিন এ থাকে, যা চোখের দৃষ্টিশক্তি উন্নত করে এবং রেটিনার সমস্যা উপশম হয়। এটি রক্তে প্লাটিলেট জমাট বাঁধতে দেয় না, ফলে হাইপারটেনশন ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে।
তবে শুকনো মরিচ অনেকেরই বুক জ্বালা, পেটে গ্যাস, অম্বল বা বমিভাব তৈরি করে। চিকিৎসকরা বলছেন, শুকনো মরিচের চেয়ে কাঁচা মরিচ খাওয়া শরীরের জন্য বেশি উপকারী, কেননা কাঁচা মরিচ শরীরের জন্য কোনো ক্ষতির কারণ হয়ে ওঠে না।
তাই, এসব উপকারী গুণ বিবেচনা করে আজ থেকে আপনার দুপুরের খাবারে মরিচকে নিয়মিত সঙ্গী করে নিতে পারেন।