গরমকালে পায়ের যত্ন, ঘরোয়া উপায়ে সহজেই পান উজ্জ্বলতা

গরমকাল এলেই আমরা অনেকেই হালকা পোশাক ও খোলা জুতো পরতে শুরু করি। কিন্তু পায়ের ত্বকের সঠিক যত্ন না নিলে তা মলিন ও কালো দেখাতে পারে। সুন্দর জুতো পরার পাশাপাশি যদি পা পরিষ্কার ও ট্যানমুক্ত না থাকে, তাহলে গোটা লুকই নষ্ট হতে পারে।

তবে চিন্তার কিছু নেই! ঘরে বসেই সহজ উপায়ে পায়ের কালো দাগ ও ময়লা দূর করতে পারেন পেডিকিউরের মাধ্যমে। জেনে নিন কীভাবে—

ঘরোয়া পেডিকিউর করার সহজ উপায়
১. গরম পানির ফুটবাথ

প্রথমে একটি বালতিতে হালকা গরম পানি নিন।

এতে এক চামচ লবণ এবং একটি লেবুর রস মেশান।

এক চামচ শ্যাম্পু বা বডি ওয়াশ যোগ করে মিশিয়ে নিন।

এই জলে পা ১৫ মিনিট ডুবিয়ে রাখুন।

এরপর ভালো করে পা মুছে ফেলুন।

২. অ্যালোভেরা ম্যাসাজ

পরিষ্কার পায়ে অ্যালোভেরা জেল লাগান।

দুই মিনিট ধরে মৃদু ম্যাসাজ করুন।

এটি পায়ের ত্বক নরম ও মসৃণ করবে।

৩. মৃত কোষ দূর করুন

পায়ের মৃত কোষ দূর করতে একটি রেজার বা স্ক্র্যাপার ব্যবহার করুন।

আলতোভাবে চালিয়ে মরা চামড়া তুলে ফেলুন।

এতে ত্বক উজ্জ্বল ও মসৃণ দেখাবে।

৪. মুলতানি মাটির প্যাক

মুলতানি মাটি ও জল মিশিয়ে একটি প্যাক তৈরি করুন।

এটি পায়ের ত্বকে লাগিয়ে শুকাতে দিন।

শুকিয়ে গেলে ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন।

এই ঘরোয়া উপায়গুলো নিয়মিত করলে পায়ের ত্বক পরিষ্কার ও উজ্জ্বল থাকবে, আর আপনার সুন্দর জুতাও আরও আকর্ষণীয় লাগবে! 😊💖