আপনিও কি আপনার ঠোঁট গোলাপি করতে চান ,তাহলে দেখেনিন এই সহজ টিপস গুলো।

কালচে ঠোঁট নিয়ে অনেকেই বিব্রতবোধ করেন। ঠোঁটের কালোভাব দূর করতে নামিদামী বিভিন্ন প্রসাধনী কিংবা লিপ বাম ব্যবহার করেন অনেকেই। তবুও কাজ হয় না। তাহলে উপায়?

এজন্য ব্যবহার করতে পারেন প্রাকৃতিক উপায়ে তৈরি কোরিয়ান লিপ বাম। কালচে ঠোঁটকে গোলাপি বানাতে এই লিপ বাম খুবই কার্যকরী।

একই সঙ্গে এটি ব্যবহারে ঠোঁট হয় নরম ও মসৃণ। আবার এই লিপ বাম খুব সহজে ঘরেই তৈরি করা যায়, তাও আবার মাত্র কয়েকটি উপাদান দিয়েই।

এজন্য আপনার যা যা প্রয়োজন- স্ট্রবেরি গুঁড়া ২ টেবিল চামচ, জেলটিন পাউডার ১ চা চামচ, এক্সট্রা ভার্জিন নারকেল তেল ২ টেবিল চামচ ও লেবুর তেল বা লেমন অয়েল ৩-৪ ফোঁটা।

যেভাবে তৈরি করবেন কোরিয়ান লিপ বাম- প্রথমে নারকেল তেল হালকা গরম করে নিন। এরপর এতে স্ট্রবেরি ও জেলটিন পাউডার মিশিয়ে নিন।

এক মিনিটের জন্য মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিন। এরপর অ্যাসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। ব্যাস থৈরি হয়ে গেল লিপ বামের মিশ্রণ।

এবার মিশ্রণটি ঠান্ডা করে একটি কাচের পাত্রে ঢেলে রাখুন। নিয়মিত এই মিশ্রণ আপনার ঠোঁটে ব্যবহার করুন। ফালাফল পাবেন হাতেনাতে!