আপনার কি কম বয়সেই মেনোপজ হয়ে গিয়েছে? তাহলে এটি পড়ুন অবশ্যই

সিগারেট, অ্যালকোহল বা অন্য কোনও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে সবসময়ই ক্ষতিকর।

কোনও মহিলার পিরিয়ড একেবারে থেমে যাওয়ারই পোশাকী নাম মেনোপজ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরিয়ড চলাকালীন রক্তক্ষরণের পরিমাণ কমতে থাকেন। স্ত্রী দেহে ইসট্রোজেনের মতো হরমোনের পরিমাণ কমতে থাকে। মেনোপজ হওয়ার অর্থ সন্তান ধারণের ক্ষমতা লোপ পাওয়া। সাধারণত ৫১ বছরের পর থেকে মহিলাদের মেনোপজ হয়ে থাকে। তবে কোনও কোনও মহিলার ৪০-এর পর থেকেই মেনোপজ হয়ে যায়।

মেনোপজের বেশ কয়েকটি অস্বস্তিকর লক্ষণ দেখা যায়। এই লক্ষণগুলিও কিন্তু হরমোন উৎপাদনে বাধা দেয়।

অস্বস্তিকর লক্ষণগুলি হল-

– হঠাৎ গরম লাগা

– রাতে ঘাম হওয়া

– মুড সুইং

– ইনসোমনিয়া বা ঘুম না হওয়া

– ইন্টারকোর্সের সময় ব্যথা

– যৌন সংগমের ইচ্ছেতে অনীহা

– ত্বকের পরিবর্তন, যেমন চুলকানি

হরমোনের ঘাটতির কারণেও মেনোপজের সময় নারীদেহে নানা সমস্যা দেখা যায়।

– ভঙ্গুর হাড়

– অস্টিওপোরোসিস বা ক্যালসিয়ামের অভাবজনিত হাড়ের অসুখ

– হার্টের রোগ

মেনোপজের সময় অ্যালকোহল পানের প্রভাব

পুরুষ হোন বা মহিলা অতিরিক্ত অ্যালকোহল পানের প্রভাব শরীরের পক্ষে সবসময়ই ক্ষতিকর।

– অ্যালকোহলের পানের ফলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মহিলাদের (পুরুষেরও) দেহ অনেক বেশী সংবেদনশীল হয়ে ওঠে।

– বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শরীরের আর্দ্রতাও কমতে থাকে। মেনোপজের পর শরীরের জলের চাহিদা বাড়ে। আর সেই সময় নিয়মিত অ্যালকোহল পানে শরীর শুকিয়ে যায়। কারণ অ্যালকোহল জল শুষে নেয়।