আটকে থাকা বয়ামের ঢাকনা এভাবে খুলে ফেলুন

মসলা, বিভিন্ন ধরনের খাবার, আচার ভালো রাখার জন্য কাচের বয়াম ব্যবহার করেন অনেকে। অনেক দিন আটকানো অবস্থায় থাকায় কিছুদিন পর খুলতে গেলে প্রায় সময়ই ঝামেলায় পড়তে হয়। কয়েকটি পদ্ধতি মেনে এ ঝামেলা এড়ানো সম্ভব।

খালি হাত নয়

খালি বা ভেজা হাতে কখনোই বয়ামের ঢাকনা খোলার চেষ্টা করা উচিত নয়। এতে হাতে ব্যথা হতে পারে। চেষ্টা করুন মোটা কাপড়, রাবার গ্লাভস বা গামছা হাতে মুড়িয়ে নিয়ে খুলতে।

গরম জল

একটি পাত্রে কুসুম গরম জল নিয়ে তাতে বয়ামটি উল্টো করে রাখুন। কয়েক মিনিট পর কাপড়ের সাহায্যে সহজে ঢাকনা খুলে ফেলা যাবে। খেয়াল রাখবেন, জল ফুটন্ত হলে বয়াম ফেটে যেতে পারে।

হেয়ার ড্রায়ার

ঢাকনা বরাবর হেয়ার ড্রায়ার ধরে রাখুন। এক মিনিট পর রাবারের গ্লাভস পরে বয়ামের ঢাকনা খুলে ফেলুন।

রাবার ব্যান্ড

চওড়া হলে ঢাকনার ওপর একটি রাবার ব্যান্ড লাগিয়ে চাপ দিয়ে ঢাকনা ঘোরান। দ্রুত খুলে আসবে। যদি একটা দিয়ে খুলতে সমস্যা হয় দুটো রাবার ব্যান্ড ব্যবহার করতে পারেন।

চামচ ও ছুরি

বয়ামের নিচে হাত দিয়ে বা চামচ দিয়ে আস্তে করে আঘাত করলে অনেক সময় ঢাকনা সহজে খুলে আসে। মাখন লাগানোর ছুরি সাবধানে ঢাকনা এবং বয়ামের মাঝখানে স্লাইট করে ঢুকিয়ে একটু মচকে নিন। এটি সাবধানে করতে হবে যেন বয়ামের ক্ষতি না হয়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy