অতিরিক্ত ওজন কমবে আয়ুর্বেদ উপায়ে, ডায়েট বা জিম নয়, মেনে চলুন এই ৯টি সহজ কৌশল

অনিয়মিত জীবনধারণের কারণে বর্তমানে অনেকেই অতিরিক্ত ওজনে ভুগছেন। কড়া ডায়েট বা অতিরিক্ত শরীরচর্চার চেয়ে বেশি কার্যকর এবং স্বাস্থ্যকর হলো আয়ুর্বেদ উপায়। এই ৯টি সহজ আয়ুর্বেদিক কৌশল মেনে চললে আপনি খুব সহজে এবং দ্রুত ওজন কমাতে পারবেন।
১. দিনের আলোয় খাবার খান
দিনের আলো থাকাকালীন আপনার ভারী আহারের কাজটি সম্পন্ন করা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী। কারণ মধ্যরাতে লিভার খাবারের হজম প্রক্রিয়া সম্পন্ন করে। রাতে অতিরিক্ত খাদ্য ও পানীয় গ্রহণ করলে তা হজম প্রক্রিয়ার উপর চাপ সৃষ্টি করে, ফলে ওজন বাড়ে। তাই রাতে খাবার কমিয়ে দিলে অতিরিক্ত ওজন কমতে শুরু করবে।
২. গরম জল পান
পরিপাক ক্রিয়াকে সজাগ রাখতে প্রতিদিন সকালে গরম জলে লেবুর রস মিশিয়ে পান করুন। এটি অতিরিক্ত চর্বি কমাতে সহায়ক।
৩. ব্যায়াম ও হাঁটা
স্বাস্থ্যকর উপায়ে ওজন কমানোর জন্য প্রতিদিন সকালে ব্যায়াম করাই যথেষ্ট। প্রতিদিন সকালে হাঁটাহাঁটি এবং শরীরচর্চার জন্য ৪০-৬০ মিনিট ব্যয় করুন।
৪. মেডিটেশন বা ধ্যান
ওজন বেড়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ হলো স্ট্রেস। সকালে অন্তত ৫-১০ মিনিট মেডিটেশন বা যোগব্যায়ামের মাধ্যমে মনে শান্তি আনুন। এই অভ্যাসটি স্ট্রেস কমিয়ে আপনাকে ঠান্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।
৫. ৩ বেলা খাবার নীতি (সঠিক সময়ে)
কোনো রকম জলখাবার বা স্ন্যাকস বাদ দিয়ে নির্দিষ্ট সময়ে শুধু তিনবেলা খাবার গ্রহণ করুন। অতিরিক্ত খাবার দেহে ফ্যাটে পরিণত হয়।
প্রাতঃরাশ (Breakfast): সকাল সাড়ে ৭টা থেকে ৯টার মধ্যে।
দুপুরের খাবার (Lunch): সকাল ১১টা থেকে দুপুর ২টার মধ্যে।
রাতের খাবার (Dinner): সন্ধ্যা সাড়ে ৫টা থেকে রাত ৮টার মধ্যে।
প্রতিবেলার খাবারের পরিমাণের দিকে নজর রাখুন এবং অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকুন।
৬. মৌসুমের সঙ্গে খাওয়া-দাওয়া
মৌসুমি ফল ও শাক-সবজি খেলে দেহ সহজেই পুষ্টিকর উপাদানগুলো পায়, যা প্রাকৃতিক উপায়ে হজমে সহায়ক। প্রতিটি ঋতুতে (গ্রীষ্ম, শরৎ, শীত, বসন্ত) সেই মৌসুমের উপযোগী খাবার খান, যা শরীরের প্রাকৃতিক চাহিদাপূরণে সহায়তা করবে।
৭. ৬ স্বাদ একত্রীকরণ
আয়ুর্বেদিক ডায়েট অনুসারে, আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় ৬টি প্রধান স্বাদ (মিষ্টি, টক, নোনতা, কড়া/তীব্র, তেঁতো এবং কষযুক্ত) একত্রিত করুন। তীব্র (আদা, রসুন), তিক্ত এবং কষযুক্ত খাদ্য বিপাকীয় কাজে সহায়ক হিসেবে কাজ করে। তবে মনে রাখবেন, কোনো খাবারই অতিরিক্ত খাওয়া ক্ষতিকর।
৮. খাওয়ার পর হাঁটা
প্রতিবেলা খাবারের পরে হাঁটাহাঁটি করা হজমে সহায়তা করে। দুপুরের খাবার শেষে মাঝারি গতিতে ১০-২০ মিনিট হাঁটা খুবই গুরুত্বপূর্ণ। খাওয়ার পরই শুয়ে থাকতে চাইলে অবশ্যই ১০ মিনিট হেঁটে বাম পাশ হয়ে বিশ্রাম নিন।
৯. সূর্যকে অনুসরণ (ঘুমের রুটিন)
শরীরে একটি বড় হরমোনাল-ভারসাম্য তৈরি করতে সূর্যাস্তের সময় বিছানায় যান এবং সূর্যোদয়ের সঙ্গে জেগে উঠুন। গভীর রাত পর্যন্ত জেগে থাকলে দেহ স্বাভাবিকভাবে ধীরগতির ও ভারি হয়ে যায়। রাত ১০টার আগে বিছানায় যান এবং প্রতিদিন ৭-৯ ঘণ্টা গভীর ঘুম নিশ্চিত করুন। এটি শরীরের বিষাক্ত পদার্থ অপসারণে এবং ওজন নিয়ন্ত্রণে অত্যন্ত জরুরি।