অজ্ঞান হওয়ার ঠিক আগে শরীর কী সংকেত দেয়? টানেল ভিশন, মাথা ঘোরা ও চোখের সামনে দাগ দেখার লক্ষণগুলি চিনুন!
November 16, 2025

যেকোনো কারণে, যেকোনো স্থানে ও যেকোনো সময়েই অজ্ঞান হয়ে যাওয়ার মতো বিড়ম্বনা দেখা দিতে পারে। দীর্ঘদিনের অসুস্থতা, শারীরিক দুর্বলতা, মানসিক চাপ বা অস্থিরতা সহ নানান কারণেই এমনটা হতে পারে। তবে অজ্ঞান হবার আগে থেকেই শরীরে কিছু লক্ষণ প্রকাশ পেতে থাকে।
নিউ ইয়র্ক মেডিকেল কলেজের পেডিয়াট্রিক কার্ডিওলজির প্রফেসর জুলিয়ান স্টুয়ার্ট এর তথ্য অনুসারে, অজ্ঞান হবার ৬টি পূর্ব লক্ষণ এবং সে সময় কী করবেন তা নিচে দেওয়া হলো:
| লক্ষণ (সংকেত) | কারণ | তাৎক্ষণিক করণীয় |
| ১. চোখের সামনে দাগ দেখা দেওয়া | রক্ত নিচের দিকে প্রবাহিত হওয়ার ফলে অক্ষিগোলক (আইবল) ও রক্তনালীকার উপর চাপ পড়া। | তাৎক্ষণিকভাবে কোথাও বসে দুই হাঁটুর ভাঁজে মাথা রাখতে হবে। এতে রক্ত সরাসরি ব্রেইনে প্রবাহিত হবে এবং জ্ঞান হারালেও মাথা সুরক্ষিত থাকবে। |
| ২. টানেল ভিশনের সমস্যা | রক্তচাপ কমে যাওয়ার ফলে দৃষ্টিশক্তি ক্ষীণ বা সরু হয়ে আসা। | দীর্ঘসময় দাঁড়িয়ে না থেকে দ্রুত কোথাও শুয়ে পড়তে হবে। বারবার চোখের পলক ফেলেও এই সমস্যা দূর হবে না। |
| ৩. নিঃশ্বাস নিতে সমস্যা হওয়া (হাইপারভেনটিলেশন) | শরীরে অক্সিজেনের অভাব দেখা দেওয়া বা দ্রুত নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করা। | কোথাও বসে চোখ বন্ধ করে পেটের উপর দুই হাত রেখে ধীরে ধীরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতে হবে (পেটকে বেলুনের মতো মনে করে নাক ও মুখ দিয়ে বাতাস নিন)। |
| ৪. আঙ্গুল ও ঠোঁটে শিহরণ বোধ করা | ব্রেইনে রক্ত চলাচলের মাত্রা কমে যাওয়ায় রক্তে ক্যালসিয়ামের মাত্রা হুট করে কমে যাওয়া। | দ্রুত পরনের বেল্ট, কলার অথবা আঁটসাঁট পোশাক খুলে ফেলার চেষ্টা করতে হবে। আরামদায়ক কোনো স্থানে হাত-পা ছড়িয়ে বসলে রক্ত চলাচল দ্রুত হবে। |
| ৫. হুট করে প্রচন্ড গরম লাগা | শরীরের প্রয়োজনীয় স্থানে রক্ত চলাচল কমে যাওয়া এবং অন্যান্য স্থানে রক্ত প্রবাহ বৃদ্ধি পাওয়ার ফলে অক্সিজেনের অভাব। | জল পান করতে হবে এবং ঠাণ্ডা হাওয়াযুক্ত স্থানে বসতে হবে। |
| ৬. বমিভাব দেখা দেওয়া | উপরিউক্ত লক্ষণের সঙ্গে যদি প্রবল বমিভাব দেখা দেয়, তবে এটা অজ্ঞান হবার পূর্ব লক্ষণ হতে পারে। | রোদের আলো থেকে দূরে, ছায়াযুক্ত কোথাও দ্রুত শুয়ে পড়তে হবে এবং জল পান করতে হবে। সম্ভব হলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। |