ছুটির দিনে দুপুরের মেনুতে কচি পাঠার ঝোল। কিন্তু সকালে লুচি-আলুর দম খেতেই পেট ফেঁপে ঢোল! দুপুরের খাওয়াদাওয়া মাথায় ওঠার অবস্থা। এ হেন সমস্যায় ভোগেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কেবল খাওয়াদাওয়াই নয়, কোষ্ঠকাঠিন্য, গ্যাস কিংবা হজমের বিভিন্ন সমস্যা থেকেও ফাঁপতে পারে পেট। আর পেট ফাঁপা মানেই ঢেকুর কিংবা বাতকর্মের বিড়ম্বনা। তাই দরকার চটজলদি সমাধান।
১। ঈষদুষ্ণ জল
হালকা গরম জল খাদ্যনালি সাফ করতে বেশ কার্যকর বলে মনে করেন অনেকে। পেট ফাঁপার সমস্যা কমাতে খাওয়ার আধঘণ্টা পর ২০০ মিলিলিটার গরম জল পান করতে পারেন। তবে গরম বলতে যেন মুখ পুড়ে যাওয়ার উপক্রম না হয়।
২। হাঁটাহাঁটি
অনেক সময় গ্যাস হয়ে গেলেও ফেঁপে যেতে পারে পেট। আর জমে থাকা বায়ু বেরিয়ে যেতে পারে হাঁটাহাঁটি করলে। কুড়ি ফুট সজোরে হেঁটে তিন বার পেট ভিতরের দিকে টেনে ধরুন। তিন-চার বার এই ভাবে হাঁটাহাঁটি করলে কমে যেতে পারে পেট ফাঁপা।