চালের জলে একাধিক গুণ রয়েছে, যা কম-বেশি সবারই জানা। তবে এটি যে চুলের কন্ডিশনার হিসাবে খুবই ভালো কাজ করে তা জানেন? চুল যে শুধু মজবুত হবে তা নয়, তার সঙ্গে চুল বাউন্সি হওয়াও প্রয়োজন। আর তার জন্যই চালের জল কার্যকরী বিষয়।
বহু প্রাচীনকাল থেকেই চালের ধোয়া জল খুবই কার্যকরী ফল দিয়েছে। বলা হচ্ছে, চুলের যত্ন হোক বা ত্বকের যত্নে এই চালের ধোয়া জল খুবই উপকার দিয়ে থাকে। এই চাল ধোয়া জলে ভিটামিন বি, সি, আই, ফলিক অ্যাসিড রয়েছে। আর ম্যাগনেশিয়ামে ভরা থাকে এই জল।
বিভিন্ন গবেষণা দাবি করছে, চাল ধোয়া জল যদি প্রতিদিন ব্যবহার করা যায়, তাহলে তা চুলকে যেমন ঘন করে তোলে, তেমনই তা লম্বাও হয়। তবে কীভাবে এই চাল ধোয়া জল চুলের জন্য কার্যকর হয়, তা দেখে নেয়া যাক।
চাল ধোয়া জল কীভাবে চুলের যত্নে ব্যবহার করা যায়-
চালের জল চুলের যত্নে তৈরি করে রাখতে হলে এক মুঠো চাল দিতে হবে জলে। চাল ভালো করে ধুয়ে নিতে হবে। তা দিয়ে দিতে হবে জলে। জল ক্রমেই গাঢ় হতে থাকবে। এরপরও রয়েছে করণীয় কিছু কাজ।
চালের ধোয়া জল একটি পাত্রে রাখতে হবে। এরপর ১২ ঘণ্টা আলাদা ওই পাত্রে রাখতে হবে চালের ধোয়া জল। তারপর ওই চালের ধোয়া জল একটি বোতলে রাখতে হবে। তারপর তা কন্ডিশনার হিসাবে ব্যবহার করা যেতে পারে।
চুলের গোড়া শক্ত হয় নিয়মিত আমলকির রস খেলে। এমনকী চুল কালোও হতে পারে এর ফলে। নিয়মিত সকালবেলা এক গ্লাস করে এই ফলের রস খেলে চুল পড়ার সমস্যা অনেকটাই কমে যায়।
চালের ভেজানো জল চুলের পক্ষে খুবই ভালো। চুলকে যেমন এটি মজবুত রাখে, তেমন একে হারানো চমকও ফিরিয়ে দেয়। চালের জলে থাকা নিয়াসিন ও ফলিক অ্যাসিড হেয়ার সেলকে তৈরি হতে সাহায্য করে।





