১৫ দিনেই নিয়ন্ত্রণে ডায়াবেটিস! আয়ুর্বেদ চিকিৎসকের এই টিপসগুলো মেনে চলুন

ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। এই রোগ শরীরে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করে, যার ফলে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। ডায়াবেটিসের কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যাওয়ায় অন্যান্য রোগের ঝুঁকিও বাড়ে।
বিশেষজ্ঞরা মনে করেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে জীবনযাত্রায় পরিবর্তন আনা অপরিহার্য। অস্বাস্থ্যকর খাবার ত্যাগ করা, রাতের খাবার তাড়াতাড়ি খাওয়া এবং পর্যাপ্ত ঘুম—এগুলো রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সম্প্রতি, আয়ুর্বেদ চিকিৎসক ডা. দিক্ষ্মা ভাবসার ইনস্টাগ্রামে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য কিছু সহজ ঘরোয়া প্রতিকারের কথা শেয়ার করেছেন। এই আয়ুর্বেদ চিকিৎসকের পরামর্শ মেনে চললে মাত্র ১৫ দিনেই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে আনা সম্ভব হতে পারে। জেনে নিন সেই নিয়মগুলো:
সকালের রুটিন: প্রতিদিন সকাল ৯টার আগে অন্তত ২০ মিনিট সূর্যের আলোয় কাটান। এর পাশাপাশি, দিনের শুরুতেই আধ ঘণ্টা থেকে ৪৫ মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন। সূর্যের আলো ভিটামিন ডি-এর উৎস এবং ব্যায়াম ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করে।
আমলা ও হলুদ: আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডা. ভাবসার প্রতিদিন আমলা ও হলুদ খাওয়ার পরামর্শ দিয়েছেন। এক চা চামচ আমলার রস এবং এক চা চামচ হলুদ মিশিয়ে খাবারের এক ঘণ্টা আগে খান। আমলা এবং হলুদ উভয়ই অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক।
লাউ বা সজনের স্যুপ: সপ্তাহে অন্তত দু’বার, হয় সকালের নাস্তায় অথবা রাতের খাবারে লাউ বা সজনের স্যুপ অন্তর্ভুক্ত করুন। এই সবজিগুলো রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং সহজে হজমযোগ্য।
খাবার নিয়ন্ত্রণে জোর: চিনি, দই (বিশেষত মিষ্টি দই), ডিপ ফ্রাই করা খাবার এবং সাদা ময়দার তৈরি খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে প্রতিটি খাবারের পরে বজ্রাসনে কিছুক্ষণ বসুন। এটি হজমক্ষমতা বাড়াতে সাহায্য করে।
নিয়মিত যোগাসন ও প্রাণায়াম: ডা. ভাবসার ডায়াবেটিস রোগীদের জন্য মন্ডুকাসন, শশাঙ্কাসন, ভুজঙ্গাসন, বালাসন ও ধনুরাসনের মতো যোগাসন নিয়মিত অনুশীলন করার কথা বলেছেন। এছাড়াও, কপালভাতি ও অনুলোম-বিলোমের মতো প্রাণায়াম রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে অত্যন্ত উপকারী। প্রতিদিন কমপক্ষে ৫-১০ হাজার পা হাঁটার অভ্যাস গড়ে তুলুন।
হালকা রাতের খাবার: রাতের খাবার সবসময় হালকা হওয়া উচিত। বেসন বা রাগি দিয়ে তৈরি হালকা খাবার, সবজির স্যুপ অথবা মসুর ডালের মতো খাবার রাতের জন্য উপযুক্ত।
ডা. দিক্ষ্মা ভাবসারের এই সহজ আয়ুর্বেদিক নিয়মগুলো মেনে চললে ডায়াবেটিস নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য উন্নতি আসতে পারে। তবে যেকোনো স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে পরিবর্তন আনার আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।