হোমিওপ্যাথিক ওষুধ সেবনের আগে জেনে নিন ১০ জরুরি নিয়ম!

হোমিওপ্যাথি চিকিৎসার ওপরে অনেকেরই অগাধ আস্থা থাকে। অনেকে রীতিমতো উপকারও পান হোমিওপ্যাথিক চিকিৎসায়। কিন্তু এই ধরনের ওষুধ খাওয়ার কিছু নিয়ম রয়েছে, যা না মানলে রোগের হাত থেকে মুক্তি মিলবে না। কী রকম নিয়ম? আসুন, জেনে নেওয়া যাক—

১. সময় মেনে চলুন:
হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার ১০ মিনিট আগে বা পরে কিছু খাবেন না। এই সময়টুকু ওষুধের কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ।

২. নেশা পরিহার করুন:
হোমিওপ্যাথিক ওষুধ যতদিন খাবেন ততদিন কোনও রকম নেশা করবেন না। সিগারেট বা মদের মতো নেশাকর দ্রব্যে যে তীব্র সাপ্লিমেন্ট থাকে, তা ওষুধের কার্যকারিতাকে খর্ব করে দেয়।

৩. হাতে স্পর্শ নয়:
হোমিওপ্যাথিক ওষুধ কখনওই হাতে নেবেন না। হাতে নিলে ওষুধের অভ্যন্তরীণ স্পিরিট উবে যায়। পরিবর্তে কাগজ কিংবা ওষুধের শিশির ঢাকনায় ঢেলে নিয়ে ওষুধ মুখে দিন।

৪. মুখ পরিষ্কার রাখুন:
হোমিওপ্যাথিক ওষুধ সেবনের আগে সাদা জলে ভালো করে কুলকুচি করে মুখ ধুয়ে নিন।

৫. টক খাবার এড়িয়ে চলুন:
ওষুধ খাওয়ার পরে কোনও টক খাবার সেবন করবেন না। এতে ওষুধের প্রভাব খর্ব হয়ে যায়।

৬. অন্য ওষুধের সঙ্গে নয়:
অ্যালোপ্যাথি কিংবা আয়ুর্বেদিক ওষুধের সঙ্গে হোমিওপ্যাথিক ওষুধ রাখবেন না। এতে ওষুধের ক্ষমতা কমে যায়। আলাদা জায়গায় সংরক্ষণ করুন।

৭. চা ও কফি পরিহার:
চিকিৎসা চলাকালীন চা এবং কফিকে যতটা সম্ভব এড়িয়ে চলুন।

৮. অন্যের ওষুধ খাবেন না:
কোনও ভাবেই অন্য কোনও রোগীর ওষুধ নিজে খাবেন না। একই রকমের রোগ হলেও অন্য রোগীর ওষুধ খাওয়া কখনওই উচিত নয়। কারণ মনে রাখবেন, রোগীভেদে হোমিওপ্যাথি ওষুধও কিন্তু বদলে যায়।

৯. সংরক্ষণে সতর্কতা:
যে জায়গায় ওষুধটা রাখবেন, সেখানে যেন কোনও ভাবেই সরাসরি রোদ না আসে।

১০. শিশির ঢাকনা বন্ধ রাখুন:
ওষুধের শিশির ঢাকনা কখনওই খোলা রাখবেন না। ঠান্ডা এবং অপেক্ষাকৃত অন্ধকার জায়গায় ছিপি বন্ধ অবস্থায় ওষুধের শিশি রাখুন।

এই নিয়মগুলো মেনে চললে হোমিওপ্যাথিক চিকিৎসার সর্বোচ্চ উপকারিতা পাওয়া সম্ভব। কোনো রকম সন্দেহ থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।