কিডনির যত্ন: সুস্থ জীবনের চাবিকাঠি! কোন খাবারগুলো আপনার কিডনিকে রাখবে সুরক্ষিত?

শরীর সুস্থ রাখতে কে না চান বলুন তো? রোগমুক্ত সতেজ শরীর আমাদের সকলেরই কাম্য। কিন্তু শরীরের একটা অঙ্গ যদি বিকল বা নষ্ট হয়ে যায়, তাহলে তার কুপ্রভাব পড়ে শরীরের বাকি অঙ্গগুলিতেও। শরীরের যত্ন নেওয়ার পাশাপাশি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের কিডনির যত্ন নেওয়াও ভীষণ রকম ভাবে জরুরি। কারণ, একবার কিডনি খারাপ হয়ে গেলে এর কুপ্রভাব শরীরের বাকি অঙ্গপ্রত্যঙ্গে গিয়েও পড়ে।

কিডনি ভালো রাখতে কী করবেন?
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, চোখ-কান, নাকের মতোই বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের উচিত কিডনিরও যত্ন নেওয়া। বছরে অন্তত ২ বার সারা শরীরের চেকআপ করানো যেমন গুরুত্বপূর্ণ, তেমনই কিডনি ভালো রাখতে চাইলে বেশকিছু নিয়ম মেনে চলা জরুরি। কারণ, একবার কিডনিতে জল জমলে কিংবা পাথর হলে তা ভালো করতে দীর্ঘমেয়াদি সময় লেগে যায়। অনেক সময় পুরোপুরি সুস্থ না হওয়ার সম্ভাবনাও থেকে যায়। এর ফলে কিডনি ঠিকমতো কাজ করা বন্ধ করে দিতে পারে। কারণ, কিডনি খারাপ হয়ে গেলে কিডনিতে জমে থাকা দূষিত পদার্থ শরীরে জমা হয়ে থাকে। শরীরের বর্জ্য পদার্থ বাইরে বেরোতে পারে না, তার ফলে শরীর পরিশ্রুত হতে পারে না এবং ঘনঘন শরীর খারাপ হতে শুরু করে।

কিডনি খারাপ হলে কী কী সমস্যা দেখা দেয় শরীরে?
চিকিৎসকদের মতে, আমাদের অজান্তেই নানারকম কাজের কারণে কিডনি খারাপ হতে পারে। আর যদি আপনার কিডনি বিকল হয়ে যায় বা একবার খারাপ হয়ে যায়, তাহলে তার প্রভাব সারা শরীরে পড়ে। কারণ, কিডনি খারাপ হয়ে গেলে মাল্টি অর্গান ফেলিওরের মতোন সমস্যাও দেখা দিতে পারে। তবে ঘনঘন পেনকিলার বা ব্যথার ওষুধ খেলে সবথেকে তাড়াতাড়ি কিডনি খারাপ হয়ে যায়। এছাড়াও কম জল খাওয়া আবার বেশি জল খাওয়াও কিডনির পক্ষে মোটেও ভালো নয়।

কিডনি ভালো রাখতে কী কী করবেন?
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, আপনি যদি আপনার কিডনিকে সুস্থ রাখতে চান, তাহলে বেশকিছু নিয়ম মেনে চলা জরুরি। যেমন, এমন কিছু খাবার রয়েছে যেগুলি খেলে কিডনির সমস্যা অনেকটাই এড়িয়ে চলা যায়। কারণ, কিডনির স্বাস্থ্য ভালো রাখতে চাইলে সবার আগে নজর দিতে হবে খাদ্যের দিকে। ভালো খাদ্যাভ্যাস আপনার কিডনিকে রাখবে একদম ফিট। কোন কোন খাবার খেলে কিডনির স্বাস্থ্য ভালো থাকবে? একনজরে দেখুন সেই তালিকা।

কিডনির স্বাস্থ্য ভালো রাখতে খাদ্যতালিকায় রাখুন:
১. অলিভ অয়েল (Olive Oil): স্বাস্থ্য বিশেষজ্ঞদের কথায়, অলিভ অয়েলে রয়েছে হেলদি ফ্যাট। ফলে এই তেল দিয়ে খাবার রান্না করে খেতে পারলে হার্টের স্বাস্থ্যও যেমন ভালো থাকবে, তেমনই কিডনিও সুস্থ রাখতে সাহায্য করবে অলিভ অয়েল।

২. ফুলকপি (Cauliflowers): ফুলকপি শুধু যে খেতেই ভালো এমনটা মোটেও নয়। এরও রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা। কারণ, ফুলকপি খেলে কিডনি ভালো থাকবে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফাইবার।

৩. রসুন (Garlic): স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের খাদ্যতালিকায় একটুকরো রসুন রাখলেও নানা উপকার মেলে। কারণ রসুন আমাদের কিডনিকে ভালো রাখতে সাহায্য করে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, যা শরীরের কোলেস্টরল এবং ইনফ্লেমেশনের সমস্যা মেটাতে সাহায্য করে। কিডনির ওপর চাপ কমায় রসুন।

৪. ব্লুবেরি (Blueberry): অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ব্লুবেরি খেলে অক্সিডেটিভ স্ট্রেসের হাত থেকে রক্ষা মেলে কিডনির। এছাড়াও লাল রঙের বেলপেপার, বাঁধাকপি খেলেও কিডনির সমস্যা থেকে রেহাই মেলে। কারণ, বাঁধাকপিতে পটাশিয়ামের পরিমাণ কম থাকে, যা আমাদের কিডনির স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

কিডনির স্বাস্থ্য রক্ষায় এই খাবারগুলো আপনার দৈনন্দিন খাদ্যাভ্যাসের অংশ করে তুলতে পারেন। মনে রাখবেন, যেকোনো স্বাস্থ্যগত সমস্যায় চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক।